Dhaka , Saturday, 28 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২ রামগঞ্জের লামনগর একাডেমীর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, অডিও ভাইরাল জেলে সম্প্রদায়ের ভাগ্য বদলাবে এই শিশুরাই: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার মধ্যনগরে দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৩০ জন সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন বর্ণাঢ্য আয়োজনে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ বছর পূর্তি উদযাপন টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে জনসমর্থনে শুক্তাগড় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এমপি জামাল চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক

পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:09:04 pm, Saturday, 28 November 2026
  • 0 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

শীতের আগমনী বার্তার সঙ্গে প্রকৃতিতে বইতে শুরু করেছে পরিযায়ী পাখির আগমনের হাওয়া। খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে শীতপ্রধান বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি।

এরই ধারাবাহিকতায় খুলনার দক্ষিণের পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের ফ্যান্টাসী গার্ডেন ও আশপাশের এলাকা এখন পাখির কলকাকলিতে মুখর। গাছের ডালে ডালে পাখির আনাগোনা, কিচিরমিচির শব্দ আর মনোরম প্রাকৃতিক পরিবেশে সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য।

এ ইউনিয়নের খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস (কৃষি কলেজ) সংলগ্ন ফ্যান্টাসি গার্ডেন (ইব্রাহিম গার্ডেন) এলাকায় কয়েক বছর ধরে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল। প্রতিদিন পাখির অবাধ বিচরণ ও কলকাকলি উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, গার্ডেনের কেওড়া, ওড়া, বাইন ও গোলপাতা গাছের ডালে আশ্রয় নিয়েছে পানকৌড়ি, বক, হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি। গার্ডেনের পেছনেই বয়ে গেছে কপোতাক্ষ নদ। অন্য তিন পাশে বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে চিংড়ি ও অন্যান্য মাছের ঘের। নদী, খাল, জলাশয় ও মাছের ঘেরের প্রাচুর্যে এলাকাটি পাখিদের খাদ্য সংগ্রহ ও বিচরণের জন্য হয়ে উঠেছে বেশ উপযোগী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ভোরে খাবারের সন্ধানে পাখিগুলো আশপাশের নদী, খাল ও জলাশয় সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। দিনভর বিচরণ শেষে সন্ধ্যায় আবার দলবেঁধে ফিরে আসে গার্ডেনের গাছগুলোতে। পাখিদের এমন নিয়মিত আনাগোনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখর থাকে পুরো এলাকা। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।

ফ্যান্টাসী গার্ডেনের ম্যানেজার গাজী ফিরোজ আহমেদ বলেন, গার্ডেন এলাকায় পাখি শিকার, হত্যা কিংবা ধরার বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সব সময় সচেতন থাকা হয়। এ কারণে পাখিগুলো এখানে নির্বিঘ্নে বিচরণ ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এ এলাকায় পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়তে পারে। এ সময় সরালি হাঁস, চখাচখি, বালিহাঁস, গার্গেনি হাঁস, সূচিপুচ্ছ হাঁস, গাঙচিল, জলপিপি ও কাদাখোঁচাসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। ফলে শীতজুড়ে এলাকাটি হয়ে ওঠে পাখিদের অন্যতম বিচরণক্ষেত্র।

প্রকৃতিপ্রেমীদের মতে, পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অতিথি পাখির নিরাপদ আবাসস্থল টিকিয়ে রাখতে শিকার বন্ধের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সংরক্ষণ উদ্যোগ নেওয়া জরুরি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, অতিথি পাখি ধরা, হত্যা ও খাওয়া নিষিদ্ধ। প্রতিবছর শীত মৌসুমে যারা অবৈধভাবে পাখি শিকার করে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন

পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন

আপডেট সময় : 07:09:04 pm, Saturday, 28 November 2026