Dhaka , Saturday, 28 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২ রামগঞ্জের লামনগর একাডেমীর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, অডিও ভাইরাল জেলে সম্প্রদায়ের ভাগ্য বদলাবে এই শিশুরাই: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে গুলিভর্তি দুটি পেনগানসহ যুবক গ্রেপ্তার মধ্যনগরে দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৩০ জন সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী ফকির মাহবুব আনাম রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বাসে দুর্বৃত্তদের আগুন বর্ণাঢ্য আয়োজনে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ বছর পূর্তি উদযাপন টাংগাইল মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে, পুনর্মিলনী অনুষ্ঠিত ঝালকাঠিতে জনসমর্থনে শুক্তাগড় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেন এমপি জামাল চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ দাসসহ শতাধিক পরিবারের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলমগীর গণির মতলব উত্তরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন কোন নায়িকার আঙুলে রয়েছে সবচেয়ে দামি বিয়ের আংটি, জেনে নিন ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি দক্ষিণ এশিয়ায় বৈবাহিক ধর্ষণ থেকে অরক্ষিত লাখ লাখ নারী কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের ইসি ও জাতীয় সংলাপে আলাদাভাবে বসবে না জামায়াত বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত, আহত ৩ রূপগঞ্জে অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চমেকে পিজিটিডি’র বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক আজো কাঁদামাখা পথে আটকে আছে ঐতিহাসিক বাজার: চরম অবহেলায় বাকেরগঞ্জের দাঁড়িয়াল

মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় : 05:22:19 pm, Saturday, 28 November 2026
  • 0 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় পৃথক দুটি অভিযানে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এ সময় পেটের ভেতরে করে ইয়াবা পাচারের অভিযোগে এক নারীসহ দুজনকে আটক এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এসআরবি-৭ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মাদক কারবারিরা চট্টগ্রাম মহানগরী ও আশপাশের থানা এলাকায় নানা কৌশলে মাদক পাচার করছে।

পটিয়ায় পেটের ভেতরে ইয়াবা: গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে পটিয়া থানার জুলুর দিঘীর পাড়ে ‘এসএম কমিউনিটি সেন্টার’-এর সামনে বিশেষ চেকপোস্ট বসায় এসআরবি-৭-এর একটি দল। চেকপোস্টের দিকে আসা নম্বরবিহীন একটি সিএনজির দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন মহেশখালীর সালমা বেগম (৫০) ও বান্দরবানের আলীকদমের মো. তারেক (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তার সঙ্গী নারী পেটের ভেতরে ইয়াবা বহন করছেন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে এক্স-রেতে ওই নারীর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে তার পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো ৫০টি পোটলা বের হয়, যাতে ছিল ১ হাজার ৯০০ পিস ইয়াবা। এর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

আনোয়ারায় সিটের ভেতরে ২০ হাজার ইয়াবা: একই দিন রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবার চালান আসার খবরে আনোয়ারা থানার চৌমুহনী বাজারের সামনে চেকপোস্ট বসানো হয়। একটি মোটরসাইকেলের চালক চেকপোস্ট দেখে না থেমে কিছুদূর গিয়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান।

পরে মোটরসাইকেলের সিট কভারের ভেতর বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও জব্দ মালামাল সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২

মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : 05:22:19 pm, Saturday, 28 November 2026