Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২ রামগঞ্জের লামনগর একাডেমীর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, অডিও ভাইরাল

সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির

  • Reporter Name
  • আপডেট সময় : 12:09:41 pm, Sunday, 29 November 2026
  • 3 বার পড়া হয়েছে

​শহিদুল ইসলাম,

​আগামী পাঁচ বছরের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন‌ের ৪২টি ওয়ার্ডের মোট ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশন‌ের মাধ্যমে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

​২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার রাতে সিলেট নগরীর মেজরটিলা থেকে সৈয়দপুর পর্যন্ত টেক্সটাইল রোডের আরসিসি সড়ক, উভয় পাশে ড্রেন ও ফুটপাত এবং বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সড়কটির উন্নয়নকাজের বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি দুই ভাগে উন্নয়ন করা হচ্ছে। এর প্রথম পর্যায়ে ১ হাজার ৪৮০ মিটার, অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন হয়েছে। আগে সড়কটির প্রস্থ ছিল ১৮ ফুট, যা বাড়িয়ে ৩০ ফুট করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৬৫০ মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।

​নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার কয়েক দিন পর সিলেট সিটি কর্পোরেশন‌ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তিনি আমাকে একটি পরিসংখ্যান দিয়ে জানিয়েছিলেন, সিলেটের ৪২টি ওয়ার্ডে সর্বমোট প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে, যার মধ্যে গত ৫৫ বছরে ৪০০ কিলোমিটারের কিছু বেশি সড়ক নির্মিত হয়েছে। আমাদের এখনকার চেষ্টা হলো, আরও ৫৫ বছর না লাগিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই ৮০০ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করা।”

​সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রায় প্রতি সপ্তাহেই এক বা দুটি সড়ক উদ্বোধন করা সম্ভব হচ্ছে। সিলেট নগরীর উন্নয়নে একটি বড় প্রকল্প গ্রহণের চেষ্টা চলছে। এর মাধ্যমে চলতি শীত মৌসুম ও পরবর্তী সময়ে ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়ন করে সম্প্রসারিত ও নতুন ওয়ার্ডগুলোতে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এসব এলাকার অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সেগুলোকে প্রকৃত অর্থে নগরীর উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

​বক্তব্য শেষে মন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে টেক্সটাইল রোডের উন্নয়নকাজের উদ্বোধন করেন। পরে তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।

​সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের সচিব মো. আশিক নূর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সিটি করপোরেশনের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫

সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির

আপডেট সময় : 12:09:41 pm, Sunday, 29 November 2026