Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২ রামগঞ্জের লামনগর একাডেমীর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, অডিও ভাইরাল

কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:08:52 pm, Sunday, 29 November 2026
  • 3 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে সৈকতে যাতায়াতের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এতে স্থানীয় বাসিন্দা, প্রাতঃভ্রমণকারী ও পর্যটকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে হোটেল শৈবাল সংলগ্ন এলাকায় ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শৈবাল পয়েন্টে যাওয়ার ঐতিহ্যবাহী সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি কার্নিভালে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রাখায় আগে উন্মুক্ত থাকা পথে সাধারণ মানুষের অবাধ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত জনসাধারণের চলাচলের পথ তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া অযৌক্তিক। এতে সৈকতে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। পাশাপাশি কার্নিভাল আয়োজনের নামে ঝাউগাছ কাটার অভিযোগও উঠেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আয়োজনটি বর্জনের আহ্বান জানিয়েছে কক্সবাজার পরিবেশ আন্দোলন, আমরা কক্সবাজারবাসী, ইয়ুথ ইনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

সচেতন মহলের আশঙ্কা, জনসাধারণের চলাচলের পথ বন্ধ রাখা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের সুষ্ঠু সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

স্থানীয়দের দাবি, পর্যটন বিকাশের নামে সাধারণ মানুষের সৈকতে প্রবেশাধিকার সীমিত করা গ্রহণযোগ্য নয়। তাই জনস্বার্থ বিবেচনায় শৈবাল পয়েন্টের পুরোনো সড়কটি উন্মুক্ত রাখা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫

কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা

আপডেট সময় : 12:08:52 pm, Sunday, 29 November 2026