Dhaka , Sunday, 29 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ ১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ রামুতে দারুল কুরআন নূরানী একাডেমীর দশম বর্ষপূর্তি উদযাপন পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা, সিলগালা মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, নেতৃত্বে খন্দকার মোতালিব হোসেন কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৯ ​মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, পুলিশের অভিযান অব্যাহত সিলেট সি‌টি’র সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির কার্নিভালের নামে শৈবাল বিচের পুরোনো সড়ক বন্ধ, ক্ষুব্ধ স্থানীয় ও পর্যটকরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জে দীপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলিউডে শাবনূর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা চামড়া খাতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ অন্যায়ের বিরুদ্ধে হয়েছিল জুলাই, অমানবিকতার বিরুদ্ধেও: তাজনূভা জাবীন মতলব উত্তরে ‘নিশ্চিত্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত নেত্রকোণার দুর্গাপুরে সিপিবি নারী সেলের সম্মেলন অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে চরভদ্রাসন উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল এক বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে ডায়ালাইসিস সেবা মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভা \ বিক্ষোভ পাখির অবাধ বিচরণে মুগ্ধতা ছড়াচ্ছে পাইকগাছার ফ্যান্টাসী গার্ডেন কক্সবাজারে নিরাপত্তা জোরদারে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন মলমূত্র ও আবর্জনায় দূষিত আলিয়ার মাঠ, হারাচ্ছে খেলাধুলার উপযোগিতা দীঘিনালার দুর্গম শীলছড়িতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ মোটরসাইকেলের সিটের নিচে ও পেটে ইয়াবার চালান, চট্টগ্রামে ২১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ২ রামগঞ্জের লামনগর একাডেমীর আঞ্চলিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জ থানার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, অডিও ভাইরাল

পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:13:40 pm, Sunday, 29 November 2026
  • 2 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

সাজেকসহ পার্বত্য অঞ্চলের পর্যটন অচলাবস্থা কাটাতে নেওয়া হচ্ছে উদ্যোগ

পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতে সৃষ্ট সংকট ও দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু চৌধুরী জেরি। তিনি বলেন, সশস্ত্র সংগঠনগুলোর অপতৎপরতার কারণে তিন বছরেরও বেশি সময় ধরে বান্দরবানে পর্যটকদের আগমন বাধাগ্রস্ত হয়েছে। এতে পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে, যার পরিমাণ ভাষায় প্রকাশ করা কঠিন। নতুন করে সাজেককে কেন্দ্র করেও পর্যটন খাতে অচলাবস্থা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত।

সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল ইসলাম খান, এএফডব্লিউসি, পিএসসি; খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা; মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি, পর্যটনশিল্পের সম্ভাবনা ও সংকট, উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫

পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি

আপডেট সময় : 12:13:40 pm, Sunday, 29 November 2026