Dhaka , Sunday, 22 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার জাসাসের হাতে বন্দী বরিশাল শিল্পকলা: সাংস্কৃতিক সংগঠনের নামেও প্রতারণার অভিযোগ মির্জাপুরে কলেজছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ সুনামগঞ্জের ধর্মপাশা, সদর ইউনিয়নের, বাহুটিয়া কান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু শান্ত জনপথকে অশান্ত করতে দেব না: গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর আটারকছড়ায় নানা ধর্মীয় আয়োজনে কঠিন চীবর দান উদযাপন চকরিয়ায় বরইতলী ফয়জুল উলুম মাদরাসার ৮৩ বছর পূর্তিতে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ছিনতাই: গ্রেপ্তার ৭, উদ্ধার ৫ লাখ ৩৩ হাজার হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ ২৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত; অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর ভারতে লাখের নিচে নামছে স্বর্ণের দাম? ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’ ‘হাসিনাকেও আমরা মাফ করব না’ রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ \ আহত দুই আবারও ভাঙনের ঝুঁকিতে বরিশাল: কীর্তনখোলা তীরের সাতানি ও নয়ানি জুড়ে আতঙ্ক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সাজেকে সেনা টহল দলের ওপর জেএসএসের গুলিবর্ষণ, পাল্টা জবাব সেনাবাহিনীর ‎গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:32 pm, Sunday, 22 November 2026
  • 14 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার,

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম বাজার থেকে হিন্দুপাড়া (ডান্ডি বাজার) পর্যন্ত ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন সাধারণ পথচারীসহ প্রায় ১০ হাজার মানুষ চলাচল করেন। এলাকায় বসবাস করছেন ১ হাজারের অধিক পরিবার। অথচ সড়কের দুরবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এই সড়কের আওতায় রয়েছে ডান্ডি বাজার, হিন্দুপাড়া, সিকান্দারপাড়া, মিয়াপাড়া, খাইরাপাড়া, মগপাড়া ও ছরাকাছাসহ একাধিক জনবসতিপূর্ণ এলাকা। এসব গ্রামের মানুষের দৈনন্দিন যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি থাকলেও ২ নম্বর ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়নমূলক কাজের তেমন কোনো অগ্রগতি নেই। তাঁদের কাছে ওয়ার্ডটি যেন একপ্রকার অভিভাবকহীন।

এই সড়ক দিয়ে স্কুল, মাদ্রাসা, নূরানী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মক্তবে যাতায়াত করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া-আনা, বৃদ্ধ ও সাধারণ পথচারীদের চলাচলও এই সড়কের ওপর নির্ভরশীল। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য সড়কটি এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সড়কের বেহাল অবস্থার কারণে ছোট-বড় কোনো গাড়িই সহজে এই পথে চলাচল করতে চায় না। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করতে গিয়ে বিপাকে পড়তে হয় স্বজনদের। এমনকি প্রসব বেদনায় কাতর নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও তৈরি হয় চরম অনিশ্চয়তা।

নিজের জীবনের এক বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরে প্রতিবেদক শওকত আলম বলেন, “আমার তৃতীয় সন্তান গাড়িতেই ভূমিষ্ঠ হয়েছে। স্ত্রীর যখন প্রসব বেদনায় অসহ্য যন্ত্রণা শুরু হয়, তখন তাকে হাসপাতালে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেও এই সড়কে গাড়ি ঢোকাতে পারিনি। ছোট-বড় কোনো গাড়ির চালকই এই সড়ক দিয়ে চলাচল করতে আগ্রহ প্রকাশ করেন না। একজন স্বামী ও পরিবারের সদস্য হিসেবে সেই মুহূর্তের অসহায়ত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়।”

এ বিষয়ে পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদ বলেন, “আমি দায়িত্বে থাকাকালীন এই সড়কে দৃশ্যমান তেমন উন্নয়ন না হলেও সড়কের বিভিন্ন স্থানে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি। কিন্তু বৃষ্টির সময় এসব ইটের রাস্তা ভেঙে যাওয়ায় আবারও জনদুর্ভোগ সৃষ্টি হয়।”

স্থানীয়দের প্রশ্ন, এই সড়ক কি এতটাই গুরুত্বহীন যে এখানে বসবাসকারী হাজারো মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই? হয়তো এই পথে কোনো বড় নেতা নিয়মিত যাতায়াত করেন না। নেই কোনো বড় হাসপাতাল কিংবা নামিদামি সরকারি প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন সরকারি-বেসরকারি বিলাসবহুল গাড়ির বহর চলাচল করে। আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি মসজিদ ও মক্তব। আর আছে সাধারণ মানুষের জীবন, জীবিকা, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজন।

তাহলে কি নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ উন্নত যোগাযোগব্যবস্থার স্বপ্ন দেখতে পারবেন না? তাঁদের সন্তানদের নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের অধিকার নেই? অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জরুরি চিকিৎসাসেবা পাওয়ার নিশ্চয়তা কি নিশ্চিত করা হবে না?

ব্যঙ্গাত্মকভাবে বলা যায়, এই সড়ক দিয়ে যদি বড় বড় নেতার বিলাসবহুল গাড়ি চলাচল করত, কিংবা সরকারি কর্মকর্তাদের প্রাডো গাড়ির নিয়মিত যাতায়াত থাকত, তাহলে হয়তো এত দিনে সড়কটির গুরুত্ব অনেক বেড়ে যেত। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে সাধারণ মানুষের আর কত দুর্ভোগ পোহাতে হবে?

স্থানীয়দের দাবি, ফুলেশ্বরী নদীর তীরবর্তী সড়কটির ঝুঁকি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদীভাঙন রোধ, তীর সংরক্ষণ এবং মুসলিম বাজার থেকে ডান্ডি বাজার পর্যন্ত সড়কটির স্থায়ী ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

*প্রশ্ন একটাই—নির্বাচিত জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও পোকখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের ভাগ্যে দৃশ্যমান উন্নয়ন কবে আসবে? আর কত দিন অবহেলা ও দুর্ভোগের বোঝা বইতে হবে এই জনপদের মানুষকে?*

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ত্রিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাহার হোসেন জনি গ্রেপ্তার

পোকখালীর ২ নম্বর ওয়ার্ড যেন অভিভাবকহীন! ফুলেশ্বরী নদীর তীরের সড়কে ১০ হাজার মানুষের দুর্ভোগ

আপডেট সময় : 07:01:32 pm, Sunday, 22 November 2026