Dhaka , Saturday, 31 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:06 pm, Saturday, 31 October 2026
  • 0 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

নাগরিক জীবনের কর্মব্যস্ততা ও কোলাহল থেকে স্বল্প সময়ের জন্য বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ হয়ে সবাই হারিয়ে যায় বংশীবাদন সন্ধ্যার শৈল্পিক আয়োজনে। উপমহাদেশের কিংবদন্তি বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর বাঁশির সুর মূর্ছনার ইন্দ্রজাল বুনে বিমোহিত করেন শ্রোতাদের। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ক্লাবের উদ্যোগে এই বাঁশি সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, বিগত ২০ বছর আগের স্মৃতিতে যদি ফিরে যান, তবে দেখতে পাবেন এই চট্টগ্রামের সবুজ পাহাড়, সমতল ভূমি, কর্ণফুলীর স্বচ্ছ পানি, বঙ্গোপসাগরের মোহনা ও হালদা নদী। অথচ আমরা খালের ওপর, নালার ওপর সুউচ্চ ভবন নির্মাণ করে এই নান্দনিক শহরটিকে ক্ষতবিক্ষত করে ফেলেছি।

আজ আমরা বাঁশির সুরে আবার ফিরে যেতে চাই সেই আধুনিক চট্টগ্রামেÑ যেখানে শহর থাকবে কোলাহলমুক্ত, যানজটমুক্ত এবং সবুজ-নান্দনিক। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে আমাদের এটি করতেই হবে। আপনারা যদি সাহস জোগান, তবে ইনশাআল্লাহ আমরা তা বাস্তবায়ন করতে পারব।

আজকের এই সুরের আবহে আমরা আমাদের ফেলে আসা অতীতকে স্মরণ করি। একটা সময় সুর, বাঁশি, উচ্চাঙ্গ সংগীত, সংস্কৃতি, কবিতা আর খেলাধুলা জড়িয়ে ছিল আমাদের মননে। আজ আমরা তা হারিয়ে ফেলে সন্তানদের মাদকের দিকে ঠেলে দিচ্ছি। অথচ আজ বিকেলে চকবাজার, সানশাইন মাঠে একটি অনুষ্ঠানে গিয়ে দেখলাম কারাতে প্রতিযোগিতা—যেখানে আত্মরক্ষার কৌশল হিসেবে সন্ত্রাসীদের কীভাবে প্রতিহত করতে হয়, তা মেয়েরা শিখছে। এটি দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। তরুণ প্রজন্ম যেখানে বিপথগামী হচ্ছে, সেখানে এমন সুস্থ ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমেই তাদের ঘরে ফিরিয়ে আনা সম্ভব।

এমন একটি চমৎকার আয়োজনে উপস্থিত বিপুল সঙ্গীত ও বাঁশরীপ্রেমী আর দর্শকশ্রোতাদের ধন্যবাদ জানান ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী। এসময় আরও উপস্থিত অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পি প্রমুখ।

অনুষ্ঠান শেষে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

আপডেট সময় : 08:59:06 pm, Saturday, 31 October 2026