Dhaka , Saturday, 31 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:34:18 pm, Saturday, 31 October 2026
  • 5 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

বার্সেলোনা ও স্পেনের হয়ে শিরোপা জিতলেও ব্যালন ডি’অর অধরা রয়ে গেছে লামিন ইয়ামালের। বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতির লড়াইয়ে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ এই তরুণ তারকাকে। তবে পুরস্কার না পাওয়ার হতাশা পেছনে ফেলে অনুশীলনে পূর্ণ মনোযোগ দিয়েছেন তিনি। ইয়ামালের এমন মানসিকতায় মুগ্ধ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

আগামীকাল ঘরের মাঠে লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এর আগে সংবাদ সম্মেলনে ইয়ামালের ব্যালন ডি’অর না পাওয়া প্রসঙ্গে ফ্লিক বলেন, ‘হ্যারি কেইন এই পুরস্কারের যোগ্য ছিল। তবে লামিনকে নিয়ে আমার ভাবনা কী, তা আপনারা আগেই জানেন। এই পুরস্কার জেতার জন্য যে মান প্রয়োজন, লামিন ঠিক সেই পর্যায়েই আছে।’

শিষ্যের প্রশংসা করে ফ্লিক আরও বলেন, ‘লামিনকে নিয়ে আমি খুবই গর্বিত। সে বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে এবং অনুশীলনে পুরোপুরি মনোযোগী ছিল। যেকোনো কিছুর জবাব দেওয়ার এটাই সেরা উপায়। দলের জন্য তার এমন মানসিকতা ভীষণ ইতিবাচক।’

মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হারে কাতালান ক্লাবটি। এরপর লা লিগার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজিত হয় তারা। ম্যাচটিতে রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিলিয়ান এমবাপে।

টানা দুই হারের ধাক্কা কাটিয়ে আলাভেসের বিপক্ষে জয়ে ফিরতে চায় বার্সেলোনা। ম্যাচ নিয়ে ফ্লিক বলেন, ‘আগামীকালের সবচেয়ে বড় লক্ষ্য জয় তুলে নেওয়া। দল যথেষ্ট ভালো খেলছে এবং নিজেদের সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আজকের অনুশীলনে দলের মেজাজ ও পরিবেশ খুব ভালো দেখেছি। আগামীকাল মাঠেও সেই ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটাতে হবে।’

প্রতিপক্ষ আলাভেসের রক্ষণাত্মক দক্ষতার কথাও উল্লেখ করেছেন বার্সা কোচ। তাঁর ভাষায়, ‘আলাভেস এমন একটি দল, যারা রক্ষণ সামলাতে বেশ পটু। তবে আমরা বার্সেলোনা এবং নিজেদের সেরা খেলাটাই মাঠে তুলে ধরতে চাই।’

হার মেনে নেওয়া কঠিন হলেও মৌসুমের শেষ পর্যন্ত ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ফ্লিক। তিনি বলেন, ‘আমি হার পছন্দ করি না। তবে মৌসুমের শেষেই ট্রফি জেতার আসল সময় আসে। আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা জিততে পারতাম, কিন্তু হার মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে হবে।’

আলাভেসের বিপক্ষে জয়ের পাশাপাশি এই ম্যাচ দিয়ে পুরোনো ছন্দে ফেরার প্রত্যাশা বার্সেলোনার। একই সঙ্গে ইয়ামালের কাছ থেকেও আরও একটি উজ্জ্বল পারফরম্যান্স দেখতে চাইবে দলটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক

আপডেট সময় : 08:34:18 pm, Saturday, 31 October 2026