Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

সারাদেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে, ভারত থেকে বসেই ইঙ্গিত দেয়া হচ্ছে, মদত দেয়া হচ্ছে- রিজভী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:11 pm, Wednesday, 14 October 2026
  • 50 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন পতিত ফ্যাসিবাদের দোসররা। বিদেশে অবস্থান করেও তাঁরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ গাজিরটেক ইউনিয়নে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের সম্পদ লুটপাট করে একটি মহল বিদেশে বিলাসী জীবনযাপন করছে। বিদেশে অবস্থান করেও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের নাশকতা ও ষড়যন্ত্রের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবার ভেবে দেখা উচিত।

বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী আরো বলেন, ব্যাংক লুট ও অর্থ পাচারের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপনের অভিযোগ রয়েছে পতিত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে। দেশের বাইরে অবস্থান করেও তাঁরা দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করছে। একজন অসহায় মানুষ মাস শেষে আড়াই হাজার টাকা পেলেও তাঁর খাবার ও দৈনন্দিন জীবনযাপনে কিছুটা স্বস্তি আসবে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করা নেতাকর্মী ও তাঁদের পরিবারের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। নির্যাতন ও নিপীড়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।

‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অসহায় মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়। পাশাপাশি চিকিৎসা সহায়তা, নগদ অর্থ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

জানা গেছে, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে অনেক নেতাকর্মী ও তাঁদের পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের কেউ আর্থিক সংকটে পড়েছেন, আবার কেউ হারিয়েছেন স্বাভাবিক জীবনযাপনের সুযোগ। এসব পরিবারকে পুনর্বাসন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সহায়তা পাওয়া ব্যক্তিরা জানান, নগদ অর্থ ও সেলাই মেশিন তাঁদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের পাশাপাশি আয়ের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। বাড়ি নির্মাণের সহায়তা পাওয়া পরিবারটির জন্যও এটি নিরাপদ আবাসনের সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহারিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল কায়েস, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য “মো. কুদ্দুস আলী, ওবায়দুর বাড়ি দিপু খা, আমিনুল হক বাচ্চু জাহাঙ্গীর আলম, মোস্তফা কবির। উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ, সাবেক ছাত্রনেতা জান এ আলম গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

সারাদেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে, ভারত থেকে বসেই ইঙ্গিত দেয়া হচ্ছে, মদত দেয়া হচ্ছে- রিজভী

আপডেট সময় : 04:52:11 pm, Wednesday, 14 October 2026