Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 09:25:18 pm, Saturday, 10 October 2026
  • 44 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা সংসদের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য কমরেড আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। এ ছাড়া বক্তব্য দেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলম খান ও রুপন কুমার সরকার, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী সরকার এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন বাংলাদেশের বামপন্থী ও বিপ্লবী রাজনীতির অন্যতম অগ্রপথিক। শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শনিষ্ঠা, ত্যাগ ও সংগ্রামী জীবন দেশের গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন, শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কমরেড মোহাম্মদ ফরহাদের আজীবন সংগ্রাম আজও প্রাসঙ্গিক। তাঁর আদর্শ ও সংগ্রামী চেতনা ধারণ করে শ্রমিক-কৃষক-জনতার অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনের আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

স্মরণসভায় বক্তারা কমরেড মোহাম্মদ ফরহাদের বিপ্লবী জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময় : 09:25:18 pm, Saturday, 10 October 2026