
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ পালন করেন তিনি। এ সময় দেশবাসীর কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া করেন আসিফ মাহমুদ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এনসিপি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এ সফরে তার সঙ্গে এনসিপির কয়েকজন নেতাও রয়েছেন।
ওমরাহ পালন শেষে এনসিপি নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ।
বর্তমানে মক্কায় অবস্থান করছেন তিনি। পরবর্তী সময়ে মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।


























