Dhaka , Saturday, 22 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে যা জানাল ভারত চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান চরমোনাই পীরের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ ও সার বিতরণ সাব-রেজিস্ট্রি কার্যালয়ের কর্মচারীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন চট্টগ্রামে Legend Foundation-এর উদ্যোগে SSC কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার নির্দেশনা মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ ভোটে জয়শ্রী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি, সভাপতি জাহাঙ্গীর রানা সম্পাদক সাইফুল শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির সেলবরষ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু আর আমাদের মাঝে নেই ড. মঈন খানের মন্ত্রীত্বে পলাশে উৎসব, আনন্দে মিষ্টি বিতরণ কোলের শিশুকে নদীতে ফেলে মাকে ধর্ষণ করে হত্যার আসামী গ্রেফতার। নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার কালে রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ লোহাগড়ার মো. জসিম ও মো. আলমগীর আটক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে \ ব্যবসা সফল পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: বাপ্পি রূপগঞ্জে আরাফাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:21:05 pm, Saturday, 22 August 2026
  • 1 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারের সঙ্গে সংযোগ স্থাপনকারী সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে কুনমিংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান ‘বাংলাদেশ অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন’ শীর্ষক উপস্থাপনা দেন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, শিল্পভূমি, জ্বালানি সুবিধা, শতভাগ বিদ্যুতায়ন ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, আলোচনাধীন কুনমিং-চট্টগ্রাম করিডোর দক্ষিণ-পশ্চিম চীন থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে পৌঁছানোর সম্ভাবনাময় বাণিজ্যপথ হতে পারে। এতে ইউনানের উদ্যোক্তাদের জন্য নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হতে পারে।

বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা, মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ এবং চীনসহ ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির বিষয়গুলোও তুলে ধরা হয়।

এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, বিডার ওয়ান স্টপ সার্ভিস, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, হাই-টেক পার্ক এবং চার বিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় পিপিপি প্রকল্পের তথ্য উদ্যোক্তাদের সামনে তুলে ধরা হয়।

পোশাক, ওষুধ, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও তথ্যপ্রযুক্তি সেবাকে সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে উল্লেখ করা হয়। বিশেষ করে সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি ও সবুজ নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য সুযোগ রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠান শেষে ইউনানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কনস্যুলেটের বাণিজ্যিক উইংয়ের সঙ্গে মতবিনিময় করেন। কনস্যুলেট জানিয়েছে, ইউনানসহ সিচুয়ান, চংচিং, গুইঝো ও গুয়াংশির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান কুনমিংয়ের কনস্যুলেটের

আপডেট সময় : 06:21:05 pm, Saturday, 22 August 2026