Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয়

  • Reporter Name
  • আপডেট সময় : 04:09:04 pm, Sunday, 9 August 2026
  • 47 বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক,

এটিএম বুথে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়ার ঘটনা অনেকের কাছেই পরিচিত ভোগান্তি। এবার সেই সমস্যার সমাধানে দেশে চালু হলো স্পর্শহীন বা এনএফসি প্রযুক্তির এটিএম সেবা।

বেসরকারি খাতের সিটি ব্যাংক তাদের এটিএম নেটওয়ার্কে এই নতুন প্রযুক্তি চালু করেছে। তবে শুধু সিটি ব্যাংকের গ্রাহক নন, এনপিএসবি ব্যবস্থার মাধ্যমে দেশের অন্যান্য ব্যাংকের গ্রাহকরাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

নতুন এই প্রযুক্তিতে এটিএম বুথে কার্ড ঢোকানোর প্রয়োজন হবে না। নির্দিষ্ট স্থানে কার্ডটি শুধু ট্যাপ করলেই মেশিন কার্ড শনাক্ত করবে। এরপর পিন নম্বর দিয়ে আগের মতোই টাকা তোলা, জমা দেওয়া এবং অন্যান্য নির্ধারিত ব্যাংকিং সেবা নেওয়া যাবে।

প্রচলিত এটিএমে কার্ড মেশিনের নির্দিষ্ট স্লটে প্রবেশ করাতে হয়। অনেক সময় বিদ্যুৎ চলে যাওয়া, যন্ত্রের ত্রুটি কিংবা অন্য কোনো সমস্যার কারণে কার্ড ভেতরে আটকে যায়।

বিশেষ করে অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে এমন সমস্যায় পড়লে গ্রাহককে আরও বেশি ভোগান্তি পোহাতে হয়।

এনএফসি প্রযুক্তির এটিএমে কার্ড মেশিনের ভেতরে প্রবেশ না করায় কার্ড আটকে যাওয়ার ঝুঁকি থাকছে না। ফলে লেনদেনও হবে তুলনামূলক দ্রুত।

সিটি ব্যাংক জানিয়েছে, ইতোমধ্যে তাদের ৭০ থেকে ৮০টি এটিএমে এই প্রযুক্তি চালু করা হয়েছে। ভবিষ্যতে নতুন এটিএম স্থাপন কিংবা পুরোনো মেশিন পরিবর্তনের সময়ও এনএফসি প্রযুক্তির বুথ স্থাপন করা হবে।

সবচেয়ে বড় বিষয় হলো, সিটি ব্যাংকের এটিএমে এই সুবিধা চালু হলেও দেশের যেকোনো ব্যাংকের গ্রাহক এটি ব্যবহার করতে পারবেন। কারণ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ বা এনপিএসবির মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করার সুযোগ পান।

তবে অন্য ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে অতিরিক্ত ১৫ টাকা ফি দিতে হয়।

এনএফসি প্রযুক্তির আরেকটি সুবিধা হলো নিরাপত্তা। প্রচলিত এটিএমে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপের তথ্য চুরি করতে স্কিমিং ডিভাইস ব্যবহারের ঝুঁকি থাকে।

তবে এনএফসি প্রযুক্তিতে কার্ড সরাসরি সংকেতের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। ফলে কার্ড ক্লোনিং বা তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমে আসে বলে দাবি করছে সিটি ব্যাংক।

এ ছাড়া কার্ড মেশিনে ঢোকানো ও বের করার সময়ও বেঁচে যাবে। ফলে লেনদেনের সময় কমবে এবং বারবার মেশিনে প্রবেশ করানোর কারণে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ বা চিপ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমবে।

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, গ্রাহকদের আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে।

অর্থাৎ, এখন থেকে নির্দিষ্ট এনএফসি সুবিধাসম্পন্ন এটিএমে কার্ড ঢোকানোর ঝামেলা ছাড়াই শুধু ট্যাপ করেই শুরু করা যাবে ব্যাংকিং লেনদেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয়

আপডেট সময় : 04:09:04 pm, Sunday, 9 August 2026