Dhaka , Monday, 10 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয় আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর চরভদ্রাসনে শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু উদ্বোধনের পর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল চন্দনাইশে উত্তর বরকল তরুণ সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী সন্ত্রাসী গোলাম সারোয়ার খানকে ঢাকার ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি

  • Reporter Name
  • আপডেট সময় : 04:07:09 pm, Sunday, 9 August 2026
  • 14 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অলি আহমদ বলেন, সমগ্র জাতি, ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ এবং সব নেতাকর্মীর প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি বলেন, তারা নিজেদের অবস্থান থেকে কখনোই দেশের মানুষের সঙ্গে বেইমানি করবেন না।

অলি আহমদ আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয়ই মূল বিষয় নয়। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তার ভাষায়, সেই লক্ষ্যেই ১১ দল একসঙ্গে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয় তুলে ধরে অলি আহমদ বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি পরীক্ষিত। তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। দীর্ঘদিন ধরে সৎ ও স্বচ্ছভাবে জীবনযাপন করার কারণেই জোটের নেতারা তাকে সর্বসম্মতিক্রমে বেছে নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে তারা আনন্দিত।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের পাশাপাশি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চলমান লড়াইয়ের প্রেক্ষাপটে ১১ দল সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের একজন বীর যোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং জুলাই বিপ্লবের চেতনার একজন বলিষ্ঠ ধারককে রাষ্ট্রপতি প্রার্থী করেছে।

মামুনুল হক আশা প্রকাশ করেন, ১১ দলের বাইরেও দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা অলি আহমদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে স্বীকৃতি দেবেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে তাকে সহযোগিতা করবেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই তারা রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিয়েছেন।

তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে রাজনীতিতে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন।

দেশের কল্যাণে ১১ দলের এই সিদ্ধান্তে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। একই সঙ্গে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি

আপডেট সময় : 04:07:09 pm, Sunday, 9 August 2026