Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা বিসিকের হাল ধরলেন বেনজীর আহমেদ টিটো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্য মন্ত্রী রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। অবশেষে যাত্রামুড়ায় ঈদগাহ ও জানাজার মাঠ পেল ৫ হাজার বাসিন্দা রূপগঞ্জে শত বছরের কাঞ্চন বাজারে ২০ বছর পর ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন : উৎসবমুখর পরিবেশ পার্কিং অবমুক্তে উদ্যোগের আশ্বাস চউক চেয়ারম্যানের, ট্যাগ সদস্যদের সঙ্গে মতবিনিময় কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে:- ডিসি জাহিদ নারায়ণগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ বর্ষাকাল এলেই সরগরম পাইকগাছার নার্সারি; শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা পাইকগাছায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত সিলেট নগরীর শিববাড়ি এলাকার বাসিন্দা বিপাশা দে (দিয়া) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। আশুলিয়ার বাইপাইলে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮ জন আটক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে বিএনপি সরকার – এমপি খোকন তালুকদার মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:33 pm, Friday, 24 July 2026
  • 17 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা,

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইউনাইটেড সিটিজেন্স ফোরাম (UCF) ও পথশিশু আশ্রয় কেন্দ্র। সংগঠন দুটি যৌথভাবে জরুরি চিকিৎসাসেবা, নগদ অর্থ সহায়তা এবং নতুন পোশাক বিতরণ করেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব-এর দিকনির্দেশনায় পরিচালিত এই মানবিক কার্যক্রমে মাঠপর্যায়ে নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট মুফতি আব্দুল কুদ্দুস আজিজী। তিনি নিজ হাতে দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করেন।
সংগঠনের তথ্যমতে, বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক বেশি বানভাসি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া পুনর্বাসন ও জরুরি প্রয়োজন বিবেচনায় ৪০টির বেশি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে চার শতাধিক এতিম শিশু ও দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।
এ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে ছিলেন মুক্তার হোসেন, মফিজুল হক চৌধুরী এবং মোহাম্মদ আল-আমিনসহ সংগঠনের দায়িত্বশীল নেতারা।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুহা. মীযানুর রহমান আদীব বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাদের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেছেন। দেশ-বিদেশের দাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রাপ্ত অর্থ ও সহায়তা শতভাগ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”
সংগঠনের কর্মকর্তারা জানান, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

বানভাসিদের পাশে ইউসিএফ ও পথশিশু আশ্রয় কেন্দ্র, চিকিৎসাসেবা-নগদ সহায়তা-বস্ত্র বিতরণ

আপডেট সময় : 08:03:33 pm, Friday, 24 July 2026