Dhaka , Tuesday, 14 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ প্রদান বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে , বাঁধা দেওয়ায় হামলা, আহত -১০

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 03:48:43 pm, Tuesday, 14 July 2026
  • 3 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার কার্যক্রম এবং রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্মান জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ নতুন কর্মসূচির ভিত্তি, বাস্তবায়নের ধাপ (সিকোয়েন্সিং) এবং সামগ্রিক নীতিমালা নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি জানান, নতুন কর্মসূচি কোন ভিত্তির ওপর পরিচালিত হবে, সে বিষয়ে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে এবং প্রস্তাবিত নীতিগত ভিত্তির সঙ্গে আইএমএফ একমত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। রাতারাতি বড় ধরনের পরিবর্তন সম্ভব নয় এবং আইএমএফও এ বিষয়ে সহমত প্রকাশ করেছে।

তিনি আরও বলেন, কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, তা দেশের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হবে। একই সঙ্গে একটি নির্বাচিত সরকারের জনকল্যাণমূলক দায়বদ্ধতার বিষয়টিকেও আইএমএফ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

বর্তমান সরকারের চার মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আহরণে দৃশ্যমান অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে কর আদায়ের অগ্রগতিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

তিনি জানান, ট্যাক্স-জিডিপি অনুপাত আরও বাড়াতে সরকারের বিভিন্ন প্রস্তাব নিয়েও আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

ভর্তুকি সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এখনো কোনো নির্দিষ্ট শর্ত বা খাতভিত্তিক বিষয়ে আলোচনা হয়নি। আপাতত নতুন কর্মসূচির নীতিগত ভিত্তি নির্ধারণ নিয়েই আলোচনা হয়েছে। বিস্তারিত বিষয়গুলো পরবর্তী বৈঠকগুলোতে আলোচিত হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সময় এ বিষয়ে পরবর্তী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারের চলমান সংস্কার কার্যক্রমের ওপর ভিত্তি করেই ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

আপডেট সময় : 03:48:43 pm, Tuesday, 14 July 2026