
লেখক:এম এস তরিকুল ইসলাম (ফারুক মিয়া)
এই শহরের আলো-বাতাসে
কত দূষণ মিশে আছে।
জানি আমি, দূষণের যেসব মানে
এই শহর তার মানে উল্টো বলে।
যখন আমি গিয়েছি
দূষণ রোধের কাজে
তখন আমি পরে গেছি
এই শহরের খারাপ লোকের কাতারে ।
আমার হয় জেল-জুলুম
দোষ একটাই, কেন আমি গেলাম
সেই খারাপ লোকের কাতারে ।
যারা এই শহরের সাধু-সন্ন্যাসী
তারা হয়ে যায় মহাবীর
হয় আমার বিচার, সেই মহাবীরের হাতে।
তাইতো শহর তুমি আজও
যেমন-ছিলে, তেমনই আছো
তুমি শুধু সময় বদলাও
পরিবর্তন তুমি, কখনো হওনা।

























