Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’

  • Reporter Name
  • আপডেট সময় : 04:15:01 pm, Saturday, 11 July 2026
  • 107 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন পোল্যান্ড, মিশর, রোমানিয়া, কানাডা ও ফ্রান্সের রেফারিরা। এবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বাঁশি বাজাবেন পর্তুগালের একজন রেফারি। তবে একটি বিষয় স্পষ্ট—এখনও পর্যন্ত আর্জেন্টিনার কোনো ম্যাচে দায়িত্ব পাননি ইংল্যান্ডের কোনো রেফারি।

এর পেছনে রয়েছে শুধু ফুটবল নয়, ইতিহাস ও ভূরাজনীতিরও প্রভাব। বিশ্বকাপে দায়িত্ব পালনকারী দুই ইংলিশ রেফারি অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভার থাকলেও, আর্জেন্টিনার ম্যাচে তাদের নিয়োগ দেওয়া হয়নি।

মাইকেল অলিভার ইতোমধ্যে স্পেন ও বেলজিয়ামের ম্যাচসহ টুর্নামেন্টে সাতটি ম্যাচ পরিচালনা করেছেন, যা এবারের বিশ্বকাপে কোনো ব্রিটিশ রেফারির সর্বোচ্চ। তবুও আর্জেন্টিনার ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া হয়নি।

এর অন্যতম কারণ ফিফার দীর্ঘদিনের রেফারি নিয়োগ নীতি। কোনো দেশের জাতীয় দল টুর্নামেন্টে টিকে থাকলে, সেই দেশের রেফারিদের সাধারণত সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে সংশ্লিষ্ট দলের ম্যাচে দায়িত্ব দেওয়া হয় না। তবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হয়েছে একটি ঐতিহাসিক সংবেদনশীলতাও।

১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। প্রায় আড়াই মাসের সেই সংঘাত দুই দেশের সম্পর্কে গভীর প্রভাব ফেলে, যার প্রতিফলন আজও রাজনীতি ও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়।

এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটিতেও জায়গা করে নেয়। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘শতাব্দীর সেরা গোল’ শুধু ফুটবলীয় মুহূর্ত ছিল না, বরং দুই দেশের রাজনৈতিক ইতিহাসেরও প্রতীক হয়ে ওঠে। নিজের আত্মজীবনীতে ম্যারাডোনা লিখেছিলেন, ‘আমি ইংল্যান্ডের বিপক্ষে খেলছিলাম, কিন্তু মনে ছিল ফকল্যান্ড যুদ্ধ।’

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ১৯৬২, ১৯৬৬ ও ২০০২ সালে জয় পেয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ১৯৮৬ ও ১৯৯৮ সালে জিতেছে আর্জেন্টিনা।

এবারও দুই দলই যদি নিজেদের কোয়ার্টার ফাইনাল জিতে যায়, তাহলে সেমিফাইনালে আবারও হতে পারে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই। এমন পরিস্থিতিতে ফিফার রেফারি নীতিমালা অনুযায়ী ইংল্যান্ডের অ্যান্থনি টেলর ও মাইকেল অলিভারের বিশ্বকাপ মিশন কার্যত শেষ হয়ে যেতে পারে, কারণ নিজেদের দেশের সম্ভাব্য ম্যাচে তারা দায়িত্ব পালনের সুযোগ পাবেন না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’

আপডেট সময় : 04:15:01 pm, Saturday, 11 July 2026