Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ পাঁচলাইশের হামজা খাঁ লেইন ও সংলগ্ন আবাসিকে কিশোর গ্যাং ও মাদকের স্বর্গরাজ্য, আতঙ্কে এলাকাবাসী আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’ হালান্ড নাকি কেইন, কে এগিয়ে? আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’ ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ “দূষণ” পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান কাউখালীতে সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন

আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:20:04 pm, Saturday, 11 July 2026
  • 4 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে। তবুও সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হলো ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল নিয়ে।

বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ফুটবল বিশ্লেষকদের অনেকেই ম্যাচটিকে ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে আখ্যা দিচ্ছেন। সেই প্রসঙ্গেই স্কালোনির কাছে জানতে চাওয়া হয় তার মতামত।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘এটি অবশ্যই দারুণ একটি ম্যাচ হবে। ফ্রান্স ও স্পেন—দুই দলই পুরো টুর্নামেন্টজুড়ে খুব ভালো ফুটবল খেলেছে। তাই ম্যাচটি হবে দুই শক্তিশালী দলের লড়াই।’

সংবাদ সম্মেলনে স্প্যানিশ সাংবাদিকরা বারবার সম্ভাব্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে প্রশ্ন তুললে স্কালোনি কৌশলী উত্তর দেন।

তিনি বলেন, ‘স্পেন যদি ফাইনালে ওঠে, সেটি আমি মেনে নেব। তবে তার আগে স্পেনকে যেমন আরেকটি ম্যাচ জিততে হবে, তেমনি আমাদেরও নিজেদের কাজটা করতে হবে।’

স্কালোনির বক্তব্যে স্পষ্ট, তার পুরো মনোযোগ এখন সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই। কারণ সেমিফাইনাল বা ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবার আগে শেষ আটের বাধা পেরোনোটাই আর্জেন্টিনার প্রথম লক্ষ্য।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে লিওনেল মেসির দল। তবে সেই স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে, এরপরই সামনে আসবে সম্ভাব্য সেমিফাইনাল ও ফাইনালের হিসাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন

আপডেট সময় : 04:20:04 pm, Saturday, 11 July 2026