Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী কোতোয়ালী এলাকায় বাসে ছিনতাইকারী চক্রের প্রধান ছোরা ও ১১টি ছিনতাইকৃত স্মার্টফোনসহ আটক ‘নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে’—জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র ডা. শাহাদাত হোসেন সড়কে মৃত্যু প্রতিরোধে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত ডিএমসির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে নানা আয়োজন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের বৃষ্টিকে উপেক্ষা করে ‘রেইনি ৫কে রান’, শুরু হলো এনএসইউ হেলথ ফেস্ট ২০২৬-এর কাউন্টডাউন সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ গাজীপুরে ছাত্রশিবিরের মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা সরাইল থানাপুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৬ জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে ইউএনও মোঃ জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:49:24 pm, Saturday, 11 July 2026
  • 1 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

সরকারি খাল ভরাট করে ফেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৭ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তা ঘরবাড়িতে পানি ঢুকে বন্যায় রূপ নিয়েছে। এতে করে শিশু থেকে শুরু করে অর্ধশতাধীক নারী-পুরুষ ঠান্ডা জনিত ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। আটকা পড়া জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা স্কুল ও মাদরাসার যেতে পারছেনা । এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যহত হচ্ছে। অনেক স্থানে পানিবদ্ধতায় পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছেন স্থানীয় মাছ চাষীরা। ইস্টউড সিটি নামের এক আবাসন কোম্পানি বালু ফেলে ছোট বড় সব মিলিয়ে ৬টি পানি নিষ্কাশন সরকারি খাল ভরাট করায় এ পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঞ্চন পৌরসভা, ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কোশাব, আইতলা, ডুলুরদিয়া গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এসব গ্রামের কৃষি জমিতে পানি নিষ্কাশনের জন্য ছোট বড় সব মিলিয়ে প্রায় ৬টি খাল রয়েছে। এসব খাল দিয়ে বৃষ্টির পানি সরে যেতো। বেশ কয়েক বছর ধরে ইস্টউড সিটি নামের একটি আবাসন প্রকল্প পানি নিষ্কাশন সরকারী খাল গুলো ভরাট করে দখলে নিয়ে গেছে। এতে করে বৃষ্টি হলেই পানি আটকে গিয়ে পানিবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে এলাকাগুলো। বিশেষ করে, হান্ডি মার্কেট হতে ডেওরি বিল পর্যন্ত খাল, মুকসুর বাড়ি থেকে মগার বাড়ি পর্যন্ত চিপা খাল, কালাদি থেকে ভুলতা বড় খাল, বাড়ৈপাড় থেকে ডুলুরদিয়া হয়ে নলপাথর খাল, ইকবালেরটেক থেকে নরাব খাল এবং নরাব থেকে নলপাথর পানি নিষ্কাশন খালটি বালু ভরাট করে বন্ধ করে ফেলা হয়েছে।
ওইসব এলাকায় বেশ কয়েকটি পাকা রাস্তা ডুবে গেছে। ময়লা ও আবর্জনাযুক্ত এসব পানিতে শিশু, বৃদ্ধ থেকে শুরু করে নারী-পুরুষরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছেন। গত কয়েক দিনে প্রায় অর্ধশতাধিক মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। এসব গ্রামের মানুষ এ সমস্যায় ভুগছেন প্রায় ৬ বছর ধরে।

বৃষ্টির মৌসম আসলে গ্রামবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেও সরকারি খাল উদ্ধার করতে পারেনি। উপজেলা প্রশাসন সড়ে জমিনে গিয়ে লোক দেখানো খাল উদ্ধারের কার্যক্রম করলেও পরবর্তী সময়ে আর খাল উদ্ধার হয় না। মানুষের ভোগান্তি থেকেই যায়।
এছাড়াও গোলাকান্দাইল, নাগেরবাগ, পাচাইখা, বরাবো, পবনকুলসহ আরো বেশ কয়েকটি এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।
নলপাথর গ্রামের আজু মিয়া জানান, ইস্টিউট সিটি বালু ফেলে ভরাট করার কারণে নল পাথর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তারা কাজে যেতে পারছেন না । জলাবদ্ধতার কারণে রাস্তায় কোমর পর্যন্ত পানি উঠে গেছে । এতে গরু ছাগল পালন করতে পারছেন না । সরকারের কাছে তাদের একটাই চাওয়া যেন অতি দ্রুত সময়ে খাল খনন করে দেওয়া হয়।

‎ নড়াবো এলাকার স্থানীয় বাসিন্দা ইমান আলী বলেন, আমার ঘরের ভিতরে পানি ঢুকে গেছে । পানির জন্য খাবার দাবার রান্না কিছুই করতে পারছি না । অনেক কষ্টের মধ্যে আছি । এসব হাউজিং প্রকল্প বালি ফেলে আমাদের খাল গুলো দখল করে রেখেছে। আমরা চাই অতি দ্রুত সময় যেন সরকারি খাল গুলো খনন করা হয়।

‎ কালাদী এলাকার আলী হোসেন বলেন, অল্প বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাট তলিয়ে যায় । আমাদের খাল নেই, খাল গুলো দখল করে রেখেছে। ৫-৭ দিনের বৃষ্টিতে আমাদের রাস্তাঘাট সব তলিয়ে গেছে। আমাদের দুর্ভোগের শেষ নেই । বাচ্চারা স্কুলে যেতে পারছে না । খুব কষ্টের মধ্যে আমাদের জীবন কাটছে এখন।

‎ টেকপাড়ার স্থানীয় বাসিন্দা রাহালা বেগম বলেন ৫-৬ দিন যাবত অনেক বৃষ্টি এবং বৃষ্টির কারণে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। তাই আমরা ঘর থেকে বের হতে পারছি না। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না । ঠিকমতো আমরা রান্না ও খাওয়া দাওয়া করতে পারছি না । সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে আছি । আমাদের দেখারও কেউ নেই । অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

এ বিষয়ে ইস্টউড সিটির ল্যান্ড অফিসার জসিম উদ্দিন বলেন, খালের জায়গা রেখেই বালু ভরাট করা হয়েছে।
‎রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল কুমার সাহা বলেন, ইদানিং চর্ম ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা তাদের চিকিৎসা ও ওষুধপত্র দিচ্ছি। তবে, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে সকলকে সাবধান থাকতে হবে।

কাঞ্চন পৌর প্রশাসক মারজানুর রহমান বলেন,
জলাবদ্ধতার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। হাউজিং প্রকল্প অবৈধভাবে সরকারি খাল বালু ভরাট করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতায় সব থেকে বেশি দুর্ভোগে রয়েছেন নলপাথর, নলিটেক নড়াবো, হাটাবোটেক পাড়া কালাদিসহ ৭ গ্রামের মানুষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সরকারি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করব।

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে অবৈধভাবে ভরাট হওয়া খাল পুনরুদ্ধার, পানি নিষ্কাশনের পথ সচল এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন হাজারো পানিবন্দি মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি

আপডেট সময় : 01:49:24 pm, Saturday, 11 July 2026