Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল ‎গাইবান্ধায় এলজিইডির বাস্তবায়নে খানাখন্দের রাস্তা ফিরে পেল প্রাণ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীর্ঘদিন পর সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান: সেরা রেস্তোরাঁ ও শেফদের বিসিএ সম্মাননা অনুষ্ঠিত মাদারীপুর সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী সন্ত্রাস ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা, শিক্ষা ও সমাজসেবায় প্রশংসিত মোঃ কাউছার ভূঁইয়া চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে পাইকগাছা বিএনপির প্রস্তুতি সভা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ সকল বাধা পেরিয়ে সাফল্যের শিখরে: বিসিএস ক্যাডার হিসেবে অমিত খানের নতুন যাত্রা আবার উত্তপ্ত বরিশালের চরকাউয়া: বাস ও ইজিবাইক শ্রমিকদের দ্বন্দ্বে জিম্মি তিন উপজেলার প্রায় ৬০ হাজার মানুষ কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-২৭-এর উদ্বোধন, প্রধান অতিথি এমপি লুৎফুর রহমান কাজল

মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:06:45 pm, Saturday, 11 July 2026
  • 87 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার,

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বেকারির মোড় এলাকায় আলফালা সমাজ কল্যাণ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর আয়োজিত কর্মসূচিতে নারী, পুরুষ ও শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মাসদাইর বেকারির মোড় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘আলফালার বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সিজান নামে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করেন আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। একপর্যায়ে সিজানের মায়ের অনুরোধে তাকে পুলিশের কাছে না দিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার বিভিন্ন গণমাধ্যমের সামনে সিজানের মা দাবি করেন, আলফালা সংগঠনের সদস্যরা তার ছেলেকে মারধর করেননি। তিনি বলেন, এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোকজন তার ছেলেকে হত্যা করেছে এবং আলফালা সংগঠনের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তিনি দ্রুত সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সিজান এলাকায় পরিচিত ছিনতাইকারী ছিলেন এবং এর আগেও একাধিকবার ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন। তাদের দাবি, সিজানের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া ঘটনার রাতে সিজানের বড় ভাই বাবুর নেতৃত্বে একদল যুবক এলাকায় হামলা চালিয়ে কয়েকটি দোকানপাট ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তারা।এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুব আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 02:06:45 pm, Saturday, 11 July 2026