Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত

  • Reporter Name
  • আপডেট সময় : 02:06:09 pm, Saturday, 11 July 2026
  • 69 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,

টানা অতি বর্ষণে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে শুরু হওয়া অবিরাম মুষলধারে বৃষ্টিতে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওয়ার্ডটির বিভিন্ন সড়ক, অলিগলি ও আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের বিভিন্ন সড়কে জমে রয়েছে। কোথাও কোথাও বাসাবাড়ির আঙিনাতেও পানি ঢুকে পড়েছে। সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ ধরে টানা থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সর্বশেষ শুক্রবারের ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নিম্নআয়ের কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েছেন।

এছাড়াও উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট দিয়ে পানি অপসারণের কাজ অব্যাহত রয়েছে। গেটের দায়িত্বে থাকা ইব্রাহীম মোল্লা পানি দ্রুত নিষ্কাশনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্টদের আশা, বৃষ্টির তীব্রতা কমে গেলে এবং পানি নিষ্কাশন কার্যক্রম অব্যাহত থাকলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রশাসনের সার্বিক তৎপরতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : 02:06:09 pm, Saturday, 11 July 2026