Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:21:09 pm, Saturday, 13 June 2026
  • 122 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে চলমান তীব্র উন্মাদনার মধ্যেই সেই আনন্দকে পরিবেশ সচেতনতায় রূপ দিতে এক অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য যুব সংগঠন’।

‘একটি গোল, একটি চারা’ শিরোনামের এই অভিনব কর্মসূচির আওতায় বিশ্বকাপ চলাকালে প্রতিটি গোলের বিপরীতে একটি করে ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ করা হচ্ছে। খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত দুটি খেলায় মোট পাঁচটি গোল হলে, তার বিপরীতে সংগঠনের পক্ষ থেকে বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে পাঁচটি চারাগাছ রোপণ করা হয়। চারা রোপণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায় এবং অবসরপ্রাপ্ত প্রভাষক হারুন অর রশিদ। এছাড়াও অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য মাঠপর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন বলেন, “ফুটবল আমাদের দেশের মানুষের গভীর আবেগের জায়গা। আমরা চাই এই আবেগকে কাজে লাগিয়ে পরিবেশের জন্য ইতিবাচক কিছু করতে। প্রতিটি গোল যেন একটি গাছের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকে—এটাই আমাদের মূল লক্ষ্য।”

তবে আয়োজকরা জানান, পুরো বিশ্বকাপ জুড়ে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত চারাগাছ সংগ্রহ করা এখন তাদের বড় চ্যালেঞ্জ। এই মহৎ উদ্যোগকে সফল করতে তারা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সকলের আন্তরিক সহযোগিতা ও চারা অনুদান কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে গাছ রোপণ: লালমনিরহাটে ‘অদম্য যুব সংগঠন’ এর ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : 02:21:09 pm, Saturday, 13 June 2026