Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত

  • Reporter Name
  • আপডেট সময় : 11:17:37 am, Tuesday, 9 June 2026
  • 108 বার পড়া হয়েছে

রাশেদ আহমেদ, মৌলভীবাজার,

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগামী ১৭ জুন এক দিনের সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে রাজনগরসহ জেলার বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠন সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে।

রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সফরকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে এবং স্থানীয় জনগণের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী রাজনগরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এ সময় তিনি জনকল্যাণমূলক ‘তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ’ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কর্মসূচিটি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একটি ৯ দফা দাবি প্রস্তুত করেছেন। তাঁদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে রাজনগর উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো রাজনগরে আবাসিক গ্যাস-সংযোগ চালু করা। এ ছাড়া রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট এবং মৌলভীবাজার-রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়ক চার লেনে উন্নীতকরণ, রাজনগর-বালাগঞ্জ সড়কের উন্নয়ন, কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ এবং গ্রামীণ সড়ক অবকাঠামোর আধুনিকায়নের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে।

শিক্ষা ও ক্রীড়া খাতে দাবির মধ্যে রয়েছে পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়কে সরকারি করা, মেহেরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়কে পূর্ণাঙ্গ মহিলা কলেজে উন্নীত করা এবং একটি মিনি স্টেডিয়াম নির্মাণ। পাশাপাশি পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক বিনোদন ও পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিও জানানো হয়েছে।

কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাজনগরে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে দ্রুত পৌরসভা বাস্তবায়নের দাবিও উত্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর এই সফর রাজনগরের উন্নয়ন সম্ভাবনাকে নতুন গতি দেবে এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের পথ সুগম করবে।

আগামী ১৭ জুনের অনুষ্ঠান সফল করতে স্থানীয় আয়োজকেরা সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত

আপডেট সময় : 11:17:37 am, Tuesday, 9 June 2026