
মাহবুবুর রহমান (শান্ত),
৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল হক আজিজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুলতান রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রায় ১২০-১৩০ জন নারী অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সুযোগ-সুবিধা ও তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আজিজুল হক আজিজ বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে অবগত আছেন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি আরও জানান, ইতোমধ্যে তিনি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রেখে চলেছেন—মাদকবিরোধী অভিযান, হাম টিকাদান কার্যক্রম, মশা নিধন কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া সিটি করপোরেশনের সহযোগিতায় যেসব এলাকায় সড়কবাতি ছিল না, সেখানে আলোর ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে সহজভাবে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
সভায় উপস্থিত নারীরা তাদের মতামত তুলে ধরে এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে প্রার্থী উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মধ্যাহ্নভোজে অংশ নেন।























