Dhaka , Monday, 27 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত লালমনিরহাটে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ- ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। ফরিদপুরে চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বড়শিতে ধরা ধরা পড়লো- বিশাল কুমির। আদিতমারীতে র‍্যাবের অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ কারবারি গ্রেপ্তার মধুপুরের শালবন পুনরুদ্ধারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা লালমনিরহাটের মাদক মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি গ্রেফতার: গাজীপুরে র‍্যাবের ঝটিকা অভিযান রামগঞ্জে নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত “এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়”: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক পরীক্ষার হলে দুর্ঘটনা, রক্তাক্ত হয়েও লিখল উত্তর পত্র চসিকের পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে:- একনেক সভায় প্রধানমন্ত্রী রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা, প্রাণনাশের হুমকির অভিযোগ তালাবদ্ধ দোকান খুলে দেয়ার দাবি কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যাবসায়ীদের পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় বাল্যবিবাহের আসর ভেঙে দিল ইউএনও, মোবাইল কোর্টে জরিমানা অবৈধ অস্ত্র-গুলিসহ ১৮ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার, চোর চক্রের মূলহোতা গ্রেফতার জেমসের গানে মাতবে লিসবন ; ২৬ জুলাই ” বাংলা লাইভ কনসার্ট ” আয়োজকদের সাংবাদিক সম্মেলন দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, আটক ২ বাকলিয়া এক্সেস রোডে কলেজ শিক্ষার্থী ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের কয়রায় মাদরাসার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ঘোড়াশালে পল্লীবিদ্যুতের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে তার-যন্ত্রাংশ লুট,পাঁচটি গ্রাম অন্ধকারে বিএইচআরএফ’র আবেদনে ভারতীয় নাগরিক’কে নিরাপদ হেজাজতে দিলেন বিজ্ঞ মহানগর আদালত চট্টগ্রাম চবির বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা বিজ্ঞানসাহিত্যের নন্দিত ভুবন’ শীর্ষক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা অনুষ্ঠিত রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:29:02 pm, Monday, 27 April 2026
  • 5 বার পড়া হয়েছে

তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ‘উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাসসহ সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদ বলেন, ‘পরিবর্তিত বাংলাদেশে যেখানে অগণিত মানুষ বাকস্বাধীনতা নিশ্চিত করতে শহীদ হয়েছেন, সেখানে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। বাকস্বাধীনতার ওপর হামলা মানেই গণতন্ত্রের জন্য হুমকি এবং এটি মূলত গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তিন দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অনতিবিলম্বে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান।’

জাককানইবি প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, ‘যেকোনো সংকটের সময় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করে জাতির সামনে উন্মোচন করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাংবাদিকদের ওপর বারবার আঘাত আসছে। শাহবাগ থানার সামনে সাংবাদিক পরিচয় পাওয়ার পরও ঘোষণা দিয়ে হামলার ঘটনা মূলত সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।’

এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোহান চিশতীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জাককানইবি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাপন, জাককানইবি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন ইসলাম, দপ্তর সম্পাদক রইসুল আরাফাত, দূরবীনের ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মাহমুদ এবং দ্য ফাইনান্সিয়াল পোস্টের প্রতিনিধি রবিউল ইসলাম শাকিলসহ অন্যরা।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের ফেজ-আউট সভা অনুষ্ঠিত

ঢাবিসাসের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আপডেট সময় : 05:29:02 pm, Monday, 27 April 2026