Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 04:37:51 pm, Monday, 6 April 2026
  • 121 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর সীমান্তে বিএসএফের অতর্কিত গুলিতে মিজানুর রহমান (২৪) নামে এক বাংলাদেশি কৃষক রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এর পরপরই স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং সীমান্ত এলাকা থেকে দুইাট গরুসহ এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবিতে সোপর্দ করে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মিজানুর রহমান নিজের জমির কাছে ঘাস কাটতে গেলে ভারতের মেখলিগঞ্জ থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে সরাসরি গুলি ও রাবার বুলেট ছোড়ে। বিএসএফের নিক্ষিপ্ত গুলিতে মিজানুর মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার জীবন সংকটাপন্ন বলে জানা গেছে।

সীমান্তে বিএসএফের এমন উসকানিমূলক কর্মকাণ্ডে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সীমান্তের কাছাকাছি এলাকা থেকে সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ পাকড়াও করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাকে কোনো শারীরিক আঘাত না করে সরাসরি বিজিবির রহমতপুর বিওপি ক্যাম্পে হস্তান্তর করে।

ঘটনার পর থেকে রহমতপুর সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে বিজিবির টহল ও সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং দ্রুত কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক

আপডেট সময় : 04:37:51 pm, Monday, 6 April 2026