Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

হাতীবান্ধার দুর্গম সীমান্তে বিজিবির নতুন বিওপি ‘পূর্ব সারডুবি’র যাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 01:37:22 pm, Thursday, 15 January 2026
  • 105 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের প্রত্যন্ত ও দুর্গম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বর্ডার আউট পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘পূর্ব সারডুবি’ নামের এই নতুন বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বেলা ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর-পশ্চিম রিজিয়ন (রংপুর)-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিওপি উদ্বোধন করেন। এর আগে তিনি বিওপিতে পৌঁছালে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে বিওপিটির কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এবং লে. কর্নেল মুনীম। এছাড়াও বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সৈনিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির আওতাধীন বড়খাতা এবং সিংগীমারি বিওপির মধ্যকার দূরত্ব অনেক বেশি হওয়ায় চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে টহল পরিচালনা করা বেশ কঠিন ছিল। সীমান্ত সুরক্ষার ভারসাম্য বজায় রাখতে এবং আভিযানিক কার্যক্রমকে গতিশীল করতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এই ‘পূর্ব সারডুবি’ বিওপিটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, “সীমান্তে অপরাধ দমন, মাদক ও নারী-শিশু পাচার রোধে বিজিবি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন। এই নতুন বিওপিটি স্থাপনের ফলে আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে।” তিনি বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

হাতীবান্ধার দুর্গম সীমান্তে বিজিবির নতুন বিওপি ‘পূর্ব সারডুবি’র যাত্রা শুরু

আপডেট সময় : 01:37:22 pm, Thursday, 15 January 2026