Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

লালমনিরহাটে শোকের ছায়া: প্রিয় নেত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:59 pm, Tuesday, 30 December 2025
  • 85 বার পড়া হয়েছে

চঞ্চল,

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লালমনিরহাট জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আপসহীন এই জননেত্রীর বিদায়ে স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকবার্তা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শোকের চিহ্ন হিসেবে হামার বাড়ি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং শোকবার্তা সম্বলিত ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকেই ‘হামার বাড়ি’ কার্যালয়ে বুকে কালো ব্যাজ ধারণ করা নেতাকর্মীদের ঢল নামে। দীর্ঘদিনের অভিভাবককে হারানোর শোকে অনেকে কান্নায় ভেঙে পড়েন। দিনব্যাপী এখানে কুরআন তেলাওয়াত করা হয়েছে।

কার্যালয়ের প্রবেশপথে রাখা একটি শোকবইয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে নিয়ে মনের গহীনে জমানো আবেগ ও স্মৃতি লিপিবদ্ধ করছেন। প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেই শোকবইয়ের পাতায় পাতায় জমা হয়েছে শত শত মানুষের আবেগঘন স্মৃতিকথা।

নেতাকর্মীদের অনুভূতি ও শোক প্রকাশ করতে গিয়ে জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এই অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়। আমরা আমাদের মা সমতুল্য অভিভাবককে হারিয়ে আজ দিশেহারা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলসহ দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে তিনি ছিলেন আপসহীন। আল্লাহ ছাড়া তিনি কোনো শক্তির কাছেই কখনও মাথা নত করেননি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস ছাত্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, “দেশমাতার এই প্রয়াণ আমাদের বুকে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। নেত্রীর নির্দেশ ও আদর্শকে বুকে ধারণ করেই আমরা রাজনীতি করে আসছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউসে স্থান দিন, এই দোয়াই করি।”

লালমনিরহাটের জেলায় আজ যেন শোকের মাতম। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের একটাই কথা—বেগম খালেদা জিয়া তার আদর্শ ও সাহসিকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

লালমনিরহাটে শোকের ছায়া: প্রিয় নেত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা

আপডেট সময় : 07:44:59 pm, Tuesday, 30 December 2025