Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

পাটগ্রাম সীমান্তে ধারালো অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক, নেপথ্যে চোরাচালান সিন্ডিকেট

  • Reporter Name
  • আপডেট সময় : 03:13:18 pm, Sunday, 28 December 2025
  • 48 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ার হাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তারকৃত আতিক নিজেকে ছাত্র শিবিরের সাবেক নেতা পরিচয় দিয়ে সীমান্ত এলাকায় একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোররাতে সীমান্তের ৮৪৬ নম্বর পিলারের কাছ থেকে তাকে হাতেনাতে ধরা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভারত থেকে অবৈধ পণ্য পাচারের সময় পঁয়ষট্টিবাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় সিন্ডিকেটের অন্য দুই সদস্য জুলফিকার আলী ও রহিদুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হলেও আতিক হাসানকে প্রায় দুই ফুট লম্বা একটি ধারালো ছুরিসহ গ্রেপ্তার করা হয়। বিজিবি জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে গরু, মাদক ও কসমেটিক্স চোরাচালানের সঙ্গে জড়িত।

ইসলামপুর ও আউলিয়ার হাট এলাকার বাসিন্দাদের দাবি, গত ৫ আগস্টের পর থেকে আতিকের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল সীমান্তে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল। তারা প্রকাশ্যে মোটরসাইকেলে মহড়া দিয়ে চোরাকারবার নিয়ন্ত্রণ করত। নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে আতিক এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।

আতিক হাসানের বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম সালেহী স্পষ্ট করেছেন যে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে আতিককে অনেক আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায়ভার সংগঠন নেবে না।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, বিজিবির দায়ের করা অস্ত্র মামলায় আতিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আতিককে আগামীকাল (রবিবার) আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

পাটগ্রাম সীমান্তে ধারালো অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক, নেপথ্যে চোরাচালান সিন্ডিকেট

আপডেট সময় : 03:13:18 pm, Sunday, 28 December 2025