Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

লালমনিরহাটে বিএনপির বিশাল বিজয় র‍্যালিতে নেতাকর্মীর ঢল, তারেক রহমানকে বরণের প্রস্তুতি নেওয়ার আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় : 12:27:38 pm, Wednesday, 17 December 2025
  • 146 বার পড়া হয়েছে

চঞ্চল,

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে লালমনিরহাটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকেই জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের হাই স্কুল খেলার মাঠে সমবেত হতে থাকেন। সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মীর হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। সকাল ১১টার মধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং এলাকাটি ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হউক’ ও বিজয়ের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

পরে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বর্ণকার পট্টি, বিডিআর গেইট, আলোরুপা মোড় ও মিশনমোড় হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে আসাদুল হাবিব দুলু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

র‍্যালি শুরুর আগে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তাঁর পিতা শহীদ আবুল কাশেমসহ মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘রাখাল রাজা’ আখ্যায়িত করে মুক্তিযুদ্ধ ও দেশগঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি বিগত সতেরো বছরের আন্দোলন-সংগ্রামে গুম ও খুনের শিকার রাজনৈতিক সহকর্মীদের কথা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, “আনন্দের বার্তা নিয়ে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আগমন ঘটবে তারেক রহমানের। বট বাহিনীরা অপপ্রচার চালিয়েছিল, কিন্তু সমস্ত অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমি বারবার আপনাদেরকে বলতাম—যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে, সেদিন বাংলাদেশে (গণজোয়ারে) ভূমিকম্প হবে।”

র‍্যালিতে ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শাপলা, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিছ ও সদস্য সচিব হাসান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস ছাত্তার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

লালমনিরহাটে বিএনপির বিশাল বিজয় র‍্যালিতে নেতাকর্মীর ঢল, তারেক রহমানকে বরণের প্রস্তুতি নেওয়ার আহ্বান

আপডেট সময় : 12:27:38 pm, Wednesday, 17 December 2025