Dhaka , Friday, 22 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত বিএনপি মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে : ড. মঈন খান চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম ওয়াসার নতুন কাণ্ডারি প্রকৌশলী সেলিম মো. জানে আলম রূপগঞ্জের সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন রাজধানীতে ছাত্রীর আত্মহত্যার পর স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ শিক্ষার্থীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরপরই নেইমারকে নিয়ে দুঃসংবাদ নীলফামারীতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে যৌতুকের দাবিতে হত্যা: প্রধান আসামি আলামিনকে গ্রেফতার করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে চারজনের রহস্য জনক মৃত্যু বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ চট্টগ্রামে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত পার্বত্যের কৃষকদের বাজারজাতকৃত পণ্যে পরিবহন পারিশ্রমিক যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করুন:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ গুগল সার্চবারে যোগ হবে এআই, আসছে বড় পরিবর্তন পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত দিনাজপুরে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান: লাইসেন্সবিহীন দুটি ইটভাটা ধ্বংস চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান বার্ষিক সাধারণ সভার পর দাপ্তরিক কাজেও আদালতের স্হিতিবস্হা ও নিষেধাজ্ঞা পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগের অধীন PICU ডা: শাহনাজের উপর মিথ্যা অপবাদ ও দোষারোপের বিরুদ্ধে প্রতিবাদ চরভদ্রাসনে নামধারী পীরের বিরুদ্ধে ভাইয়ের পরিবারে বর্বর হামলা ও ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত কাজেও বাধার অভিযোগ। পলাশে শিশু হত্যার প্রাধান আসামি সবুজ গ্রেফতার দীর্ঘ ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় গ্রাফিতি ইস্যুতে অপপ্রচার না চালানোর আহ্বান: ড্যাব চট্টগ্রাম নেতৃবৃন্দ

আওয়ামী লীগের লোক গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:20:33 am, Monday, 3 November 2025
  • 424 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গণপূর্ত অধিদফতরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খান ফ্যাসিস্ট সরকারের পতনের আগে ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ ঘনিষ্ঠ লোক। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মুক্তাদির চৌধুরীর এ পি এস এর ব্যাপক ক্ষমতা দেখাতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি সচিব এর লোক হিসেবে পরিচয় দিয়ে গণপূর্ত বিভাগের হর্তা কর্তা হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, ক্ষমতাসীনদের ব্যবহার করে ঢাকা পোস্টিং নিয়ে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন। সারা দেশের নির্বাহী প্রকৌশলীদের ফোন দিয়ে হুমকি ধামকি দিয়ে তার মনোনীত বিভিন্ন ঠিকাদারকে কাজ দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে একটি ঠিকাদার সাথে কথা বলে জানা গেছে । এবং সীমাহীন দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে।
আসিফ নামে একজন ঠিকাদারকে তিনি বিভিন্ন ডিভিশনে কাজ দেয়ার জন্য নির্বাহী প্রকৌশলীদেরকে ফোনে দেন। আসিফ ইতিমধ্যে পুলিশের থানা ভবনের কাজ নিয়েছেন। ভাষানটেক থানারও কাজ নিয়েছেন। আসিফের সাথে প্রকৌশলী বদরুল আলমের ব্যবসায়িক পার্টনারশীপ রয়েছে বলে ঠিকাদাররা অভিযোগ করেছেন। তারা জানান, বর্তমান সচিব নজরুল ইসলাম আসার পর এ প্রকৌশলী নিজেকে জামায়েতে ইসলামীর লোক বলে পরিচয় দেন।
সংস্লিষ্টরা জানান, মিরপুর পাইকপাড়া আবাসিক ভবন নির্মান প্রকল্পের আরবরিকালচার কাজ আরবরিকালচার বিভাগ থেকে টেন্ডার না করে মিরপুর বিভাগ থেকে টেন্ডার করেছেন। এ প্রকল্পের পিডি বদরুল আলম। পুলিশের ১০৭ থানা নির্মাণ প্রকল্পের আওতায় মিরপুর গনপূর্ত বিভাগের নিয়ন্ত্রানাধীন ভাষানটেক থানার কাজ।
এছাড়াও বদরুল আলম বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলীদের ফোন করে আসিফকে কাজ দেয়ার জন্য চাপ দিচ্ছেন। বর্তমানে যে তিনজন প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলাদাভাবে যোগাযোগ রাখছেন। তাদের দিয়ে নির্বাহী প্রকৌশলীদেরকে আসিফকে কাজ দেয়ার জন্য ব্যবহার করছেন।
এ সিন্ডিকেট বতর্মান প্রধান প্রকৌশলীকে ডিসেম্বরের আগেই চাকরি থেকে বিদায় করার জন্য নানাবিধ পরিকল্পনা করছে। মাস্তান ভাড়া করে অফিস ঘেরাও করা, যাদের পছন্দমত পোস্টিং হয়নি তাদেরকে একত্রিত করে বিশৃঙ্খলা তৈরি করা, ডিপ্লোমা প্রকৌশলী সমিতিকে একাজে সহায়তা করার জন্যে মতবিনিময় সভা করে। কর্মচারী ইউনিয়নকে একাজে সম্পৃক্তকরণ করার জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এসব কাজে ব্যস্ত থাকার কারনে তিনি নিয়মিত অফিস করেন না, সাইটে যান না। প্রতিদিন তিনজন প্রকৌশলীর সাথে ভিন্ন ভিন্ন সময়ে সাক্ষাৎ করে যা সিসিটিভি ফুটেজ দেখলে পাওয়া যাবে।
বদরুল আলম খানের নিজ জেলা- ব্রাহ্মণবাড়িয়া হলেও জন্ম, বেড়ে ওঠা, শৈশব, কৈশর, যৌবনকাল সবই ঢাকার খিলগাঁও এলাকাতেই। খিলগাঁও এলাকায় যুবলীগ নেতাদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। বুয়েটে লেখাপড়াকালীন ছাত্রলীগ কোন পদে না থাকলেও সকলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো।
চাকরি জীবনের শুরু থেকেই তার নিজে ভাইয়ের সাথে ডেভেলপার ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তোলেন। ভোলাতে নির্বাহী প্রকৌশলী থাকাকালীন তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। চট্টগ্রাম গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকাকালীন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হিসেবে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রবিউল আলম মোক্তাদির চৌধুরীর আত্মীয়ের পরিচয়ে তিনি চট্টগ্রামের প্রভাবশালী প্রকৌশলীর পরিচয় দেন। তৎকালীন মন্ত্রীর কাছে ঢাকায় পোস্টিং এর জন্য তদবির করেন। তোফায়েল আহমেদকে দিয়েও তদবির করেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চেয়ে ‘ দৈনিক আজকের বাংলা’ -এর প্রতিবেদক প্রকৌশলী বদরুল আলমকে কল করলে যথারীতি সব অভিযোগ অস্বীকার করেন ২১তম ব্যাচের এ কর্মকর্তা। তিনি বিষয়টিকে গণপূর্ত অধিদফতরের অভ্যন্তরীণ কারও ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করলেও তার বা তাদের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’

আওয়ামী লীগের লোক গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : 12:20:33 am, Monday, 3 November 2025