Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মানোয়ার হোসেন এমপি, সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী রামুতে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রামুতে জমি বিরোধের ঘটনায় আহত মোহাম্মদ হোসেন অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি চট্টগ্রামে বনাঢ্য আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন পাইকগাছা চৌকি কোর্টের ছাদ ধসে আতঙ্ক; ঝুঁকিতে বিচার কার্যক্রম কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

ভাইস চেয়ারম্যান কামরুলের ফাঁসির  দাবীতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ; ডিম নিক্ষেপ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:11 pm, Saturday, 19 July 2025
  • 317 বার পড়া হয়েছে
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর  জেলা প্রতিনিধি:
রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম বিএসসির শাস্তির দাবীতে রামগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পরে তারা রামগঞ্জ থানার সামনে অবস্থান করে।
এর পূর্বে শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে কামরুল ইসলাম বিএসসি ও চন্ডিপুর ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেন বিলুকে রামগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ শনিবার দুপুর দেড়টায় বিপুল সংখ্যক পুলিশ প্রহরায় রামগঞ্জ থানা হেফাজত থেকে কামরুল বিএসসিসহ চন্ডিপুর ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেন বিলুকে পুলিশের গাড়ীতে উঠিয়ে জেলা আদালতে নেয়ার সময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কামরুল ইসলামকে লক্ষ করে এলোপাতাড়ি ডিম নিক্ষেপ শুরু করে। পুলিশ গ্রেফতারকৃতদের গাড়ীতে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
কামরুল ইসলাম বিএসসি রামগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। কামরুল বিএসসি রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার চেয়ারম্যান আলী আকবরের ছোট ছেলে এবং ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ছোট ভাই।
রামগঞ্জ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আতিকুর রহমান রিপন ও পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবদুর রহমানসহ ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা জানান, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কামরুল ইসলাম বিএসসির নেতৃত্বে ২০২৪ ইং সনের ২ আগষ্ট রামগঞ্জ বাইপাস সড়কে শিবির ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করে শ্লোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা করে। এসময় সাংবাদিকসহ আহত ২০/২৫জন শিক্ষার্থী। লুটে নেয় অর্ধশতাধীক মোবাইল ফোন। বিভিন্ন সময় তার হাতে বিএনপি ও ছাত্রদলের অর্ধশতাধীক নেতাকর্মী তার হামলার শিকার হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, লুটতরাজের অভিযোগও করেন ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলামকে পানপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক শ্লোগান দিয়ে হামলার ঘটনা, চলতি মাসের ১৬ তারিখে দরবেশপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ীতে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতে ষড়যন্ত্র-ও নাশকতা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার গোপন বৈঠকের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ

ভাইস চেয়ারম্যান কামরুলের ফাঁসির  দাবীতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ; ডিম নিক্ষেপ

আপডেট সময় : 08:22:11 pm, Saturday, 19 July 2025