Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

তিস্তা ফুঁসছে: রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামে বন্যার পূর্বাভাস

  • Reporter Name
  • আপডেট সময় : 05:40:39 pm, Thursday, 17 July 2025
  • 87 বার পড়া হয়েছে

চঞ্চল,

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর ফলে রংপুর বিভাগের চারটি জেলা—নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রামের তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় তিস্তার উৎসস্থল সিকিম এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির পানি সরাসরি তিস্তার মূল প্রবাহে যুক্ত হওয়ায় ভাটি অঞ্চলে দ্রুত পানি বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড, লালমনিরহাট জানায়, তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর ক্রমাগত বাড়ছে। গত মঙ্গলবার বিকেল ৩টায় যা বিপদসীমার ৫৩ সে.মি নিচে (৫১.৬২ মিটার) ছিল, তা বেড়ে বুধবার সন্ধ্যায় বিপদসীমার ২৬ সে.মি নিচে (৫১.৮৯ মিটার) এবং আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিপদসীমার মাত্র ২৩ সে.মি নিচে এসে দাঁড়িয়েছে।

সার্বিক বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, “উজানের পানি প্রবাহের কারণে আগামীকাল পর্যন্ত তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর প্রভাবে উল্লেখিত চার জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।”

এদিকে, ডালিয়া পয়েন্টের দায়িত্বে থাকা পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, “আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং উজানের পানির চাপ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। নদীপাড়ের মানুষদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

তিস্তা ফুঁসছে: রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামে বন্যার পূর্বাভাস

আপডেট সময় : 05:40:39 pm, Thursday, 17 July 2025