Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

টাঙ্গাইলে বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:03:51 am, Thursday, 8 May 2025
  • 135 বার পড়া হয়েছে

টাঙ্গাইলে বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মো:রুবেল মিয়া স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের ভূঞাপুরে গর্ভবতী এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ বলছে, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, উপজেলার কুঠিবয়ড়া গ্রামে গেলো শুক্রবার বিকেলে ওই গৃহবধূ বাড়িতে একা রান্না করতেছিল। এই সুযোগে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা বিএনপির নেতা তোতা মোল্ল্যা বাড়িতে প্রবেশ করে। পরে কথা বলার এক পর্যায়ে তাকে জড়িয়ে ধরে প্রথমে শ্লীতাহানি ও পরে ধর্ষণের চেষ্টা করে। পরে ডাক-চিৎকার করলে লোকজনের উপস্থিতি পেয়ে পালিয়ে যায় বিএনপির ওই নেতা। এই ঘটনায় শনিবার অভিযুক্ত তোতা মোল্ল্যার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূর বাবা।

ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের পরই থেকেই মেয়ের বাবা ও তার শশুরবাড়ির লোকজনকে হামলা এবং মেরে ফেলার ভয় দেখিয়ে যাচ্ছে তোতা ও তার লোকজন। ঘটনার বিষয়ে এখনও আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার।

এদিকে থানায় অভিযোগ করায় মেয়ের বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বিএনপির ওই নেতা। ফলে গেল ৫ দিন ধরে তিনি নিরাপত্তাহীনতার কারণে বাড়িতেই থাকছেন।

তবে প্রভাবশালীদের ভয়ে এই বিষয়ে স্থানীয়রাও কথা বলতে রাজি হয়নি।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, স্বামী ঢাকায় কাজ করে। বাড়িতে শাশুড়ি আর আমিই থাকি। ঘটনার দিন শাশুড়ি তোতা মোল্ল্যার বাড়িতে গিয়েছিল কাজে। সেই সুযোগে তোতা মামা বাড়িতে প্রবেশ করে কথা বলার এক পর্যায়ে ঝাপটে ধরে শ্লীনতাহানি করে। এরপর ধর্ষণের চেষ্টা করে। পরে ডাক-চিৎকার করলে আশাপাশের মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তার যেন উপযুক্ত শাস্তি হয়।

গৃহবধূর শাশুড়ি জানান, বাড়িতে পুরুষ মানুষ না থাকায় একা পেয়ে ছেলের বউয়ের সঙ্গে খারাপ আচরণ করেছে আমার চাচাতো ভাই। ভাগিনার স্ত্রীর সঙ্গে কিভাবে মামা এমন আচরণ করতে পারে। ঘটনার পরও বুধবার সকালে বাড়িতে হামলা করেছে তারা। প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসতে সাহস পায় না। অপরাধীর কঠোর বিচার চাই।

গৃহবধূর বাবা ও মা জানান, আপস না করায় কুঠিবয়ড়া বাজারের আমার চা দোকান বন্ধ করে দিয়েছে। বাইরে গেলেই মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা বিএনপির বড় নেতা এলাকায় অনেক প্রভাব তাদের। তারপরও ঘটনাটি মীমাংসার জন্য বলা হলেও তারা বসেনি। মীমাংসা না হওয়া পর্যন্ত চা দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।

ভূঞাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তারা মীমাংসা করবে এমনটি বলা হয়েছিল। কিন্তু পরে আর মীমাংসা করতে পারেনি তাদের থানায় আসতে বলা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

টাঙ্গাইলে বিএনপি নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপডেট সময় : 11:03:51 am, Thursday, 8 May 2025