Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

  • Reporter Name
  • আপডেট সময় : 08:24:11 pm, Monday, 5 May 2025
  • 137 বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মো. আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হাওলাদার (২০) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। 

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের নাসির ফকিরের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হাওলাদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাচ্চু হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিলে প্রবাসী নাসির ফকিরের বাড়িতে নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার হাতে থাকা লোহার রডটি পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে সংযোগ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “শামীম খুব ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। বয়স কম হলেও কাজ জানত ভালো। এভাবে চলে যাবে, ভাবতেই পারছি না।” 

 নির্মাণকাজে থাকা সহকর্মী আবু হানিফ বলেন, “আমরা সবাই একসাথে কাজ করছিলাম। হঠাৎ চিৎকার শুনে দেখি শামীম মাটিতে পড়ে আছে। খুবই মর্মান্তিক দৃশ্য ছিল।”

এঘটনার বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

শরীয়তপুরের জাজিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় : 08:24:11 pm, Monday, 5 May 2025