Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

মুক্ত গণ মাধ্যম দিবস উপলক্ষে গবিতে ‘মুক্ত আলোচনা’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:17 pm, Sunday, 4 May 2025
  • 77 বার পড়া হয়েছে

মুক্ত গণ মাধ্যম দিবস উপলক্ষে গবিতে 'মুক্ত আলোচনা' অনুষ্ঠিত

আবু হুরায়রা, গবি সংবাদদাতা 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘মুক্ত আলোচনা’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ মে) বেলা ২টায় বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠন, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে, গবিসাস কার্যালয়ে আয়োজন টি সম্পন্ন হয়।

আলোচনা সভায় আমার দেশ পত্রিকার ফটো এডিটর এবং গণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফটোগ্রাফার রফিকুর রহমান রেকু বলেন, “যতক্ষণ মালিকপক্ষ হস্তক্ষেপ না করেন ততক্ষণ সংবাদমাধ্যম গুলো মুক্ত এবং অবাধ সাংবাদিকতার চর্চা করতে পারে। দেশের অধিকাংশ মিডিয়া হাউজ গুলো নষ্ট হয়ে গেছে এবং সাংবাদিকতার মান খর্ব হয়েছে এসব সংবিধিবদ্ধ কারণেই। তবে নিজেদের মর্যাদা সমুন্নত রেখে কাজ করতে থাকলে আশা করা যায় আগামীতে সংকট গুলো দূর হবে”

আজকের পত্রিকার সাভার আশুলিয়া প্রতিনিধি এবং গবিসাসের সাবেক সভাপতি রিফাত মেহেদী বলেন, “সমসাময়িক দিনে ‘এ আই’ বিশেষ প্রভাব বিস্তার করছে। আগামীতেও এর প্রভাব বাড়বে। তবে ফ্যাক্ট চেকিং এবং তথ্যে সম্ভারের জন্য এ আইকে বিশেষায়িত প্রভাবে ব্যবহার করতে হবে। সার্বিক বিষয় সমূহে জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং একই সাথে বিশেষ কোনো গোষ্ঠীর বলয় মুক্ত হয়েই সাংবাদিকতা চালিয়ে যেতে হবে।”

সমসাময়িক এবং ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব উল্লেখ করে গবিসাসের সভাপতি সানজিদা জান্নাত পিংকি বলেন, “সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে সাংবাদিকের প্রশ্ন বা সংবাদ নিয়ে আলোচনা- সমালোচনা করা যেতে পারে, কিন্তু চাকুরীচ্যুত করা বা মব সৃষ্টি করে হেনস্তা করা ভালো দৃষ্টান্ত নয়।”

তিনি আরো বলেন, “ক্যাম্পস সাংবাদিকতা একপ্রকার জলে বসে কুমিরের সাথে লড়াই করা। এক্ষেত্রে প্রতিষ্ঠান গুলোও বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হেনেস্তা নতুন কিছু না। ফলে দীর্ঘ ধৈর্য এবং সাহসীকতার মধ্য দিয়েই এই সময়টা পার করতে হয়।”

আলোচনায় আরো অংশ নেন গবি গণসংযোগ বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, গবিসাসের সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, প্রচার সম্পাদক মাহিদুজ্জামান সিয়াম। এসময় উপস্থিত ছিলেন গবিসাসের সদস্য-শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

মুক্ত গণ মাধ্যম দিবস উপলক্ষে গবিতে ‘মুক্ত আলোচনা’ অনুষ্ঠিত

আপডেট সময় : 07:01:17 pm, Sunday, 4 May 2025