Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পিতার আত্মসমর্পণ 

  • Reporter Name
  • আপডেট সময় : 04:07:55 pm, Wednesday, 30 April 2025
  • 163 বার পড়া হয়েছে

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পিতার আত্মসমর্পণ 

মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে  মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন পিতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে  শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৫) গাজীপুর জেলার শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বাবা মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৫-৭ বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়। বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে এলেও কোনো কাজ-কর্ম করতেন না আনোয়ার হোসেন। এরমধ্যে তিনি বাবার জমানো ৮ লাখ টাকা বিভিন্ন মাধ্যমে খরচ করে ফেলেন। ফের বাবার কাছে টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, এ নিয়ে বাবার সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। পুকুরে চাষ করা মাছ বাবার অজান্তেই বিক্রি করে ফেলেন আনোয়ার। এ নিয়ে বাবার মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
মঙ্গলবার বিকেলে বাবার গোয়াল ঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ছেলে। এসময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করা হয়। এর প্রেক্ষিতে রাগে ক্ষোভে মঙ্গলবার রাত তিনটার দিকে ঘুমন্ত ছেলেকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে থানায় এসে নিজেই পুলিশকে জানান তিনি। পরে পুলিশ বাবাকে হেফাজতে নেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল  বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

গাজীপুরে মাদকাসক্ত ছেলেকে হত্যার পর পিতার আত্মসমর্পণ 

আপডেট সময় : 04:07:55 pm, Wednesday, 30 April 2025