Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

ঢাকায় ঐতিহাসিক “মুসলিম ঐক্য সংহতি সমাবেশ”: মুসলিম নিপীড়নের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদ।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:24:16 am, Sunday, 27 April 2025
  • 81 বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম :

 *ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫*:ফিলিস্তিন, গাজা ও ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যের দাবিতে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হলো একটি বিশাল ও ঐতিহাসিক সমাবেশ। “আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য সংহতি সমাবেশ” নামে এই কর্মসূচির আয়োজন করেন দেশের বিভিন্ন খানকা ভিত্তিক পীর-মাশায়েখ ও সুন্নি আলেমসমাজ।

সমাবেশে অংশ নেন জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রাফিউল আব্দাল, সৈয়দ সোহেল আব্দাল ও সৈয়দ রিপন আব্দালসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও আলেমগণ। উপস্থিত ছিলেন সুন্নি ঘরানার হাজার হাজার অনুসারী, যারা দেশের নানা জেলা থেকে ঢাকায় এসে মিলিত হন।

সমাবেশস্থলে সকাল থেকেই জনতার ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব এলাকা। অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, দোয়া, এবং ইসলামী ঐক্যের পক্ষে শান্তিপূর্ণ শোভাযাত্রা।

খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ রাফিউল আব্দাল দৈনিক খবর প্রতিদিন কে তার সাক্ষাতকারে বলেন, “গাজা ও ফিলিস্তিনে যেভাবে মুসলিমদের হত্যা করা হচ্ছে, তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক। বিশ্ব মুসলিমদের এখন আর চুপ করে থাকার সময় নেই।”

সৈয়দ সোহেল আব্দাল বলেন, “৫৬টি মুসলিম দেশের সম্মিলিত একটি মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে, যেন মুসলিমদের ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে বিশ্বমঞ্চে কার্যকর ভূমিকা রাখা যায়।”

ড. এনায়েত উল্লাহ আব্বাসী তার বক্তব্যে বলেন,”ইসলামের প্রকৃত শিক্ষা হচ্ছে ঐক্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। মুসলিমদের উচিত বিভক্তি ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”

সমাবেশ থেকে বিশ্ব মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ইসরায়েলের আগ্রাসন রুখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করেন।

এই বিশাল জমায়েত শান্তিপূর্ণভাবে শেষ হয় দোয়া ও শোকরিয়া আদায়ের মাধ্যমে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

ঢাকায় ঐতিহাসিক “মুসলিম ঐক্য সংহতি সমাবেশ”: মুসলিম নিপীড়নের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদ।

আপডেট সময় : 12:24:16 am, Sunday, 27 April 2025