Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:02:56 pm, Thursday, 24 April 2025
  • 115 বার পড়া হয়েছে

দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা

মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার 
   
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।
এসময় মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় দ্বিতীয়বারের মতো ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
এর আগেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালনকালে মামলার সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটনের পর বিচারে সহায়তার জন্য ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা। সাভার মডেল থানায় যোগদানের পর কমিউনিটি পুলিশিং এবং সমাজ সেবামূলক কার্যক্রমে অবদানের জন্য গত ২৮ ডিসেম্বর ২০২৪ সালের ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এস এম আহসান স্মৃতি পদক-২০২৪ পুরস্কারে ভূষিত হন তিনি। এতে মোহাম্মদ জুয়েল মিঞার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-সেবা। এত অর্জনের পরেও মুখে সরলতার ছাপ।
পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়৷ এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই ছুটে যায়৷ ছাত্র-জনতার জুলাই অদ্ভুত্থানের পর ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর মোহাম্মদ আতিকুর রহমানের স্থলাভিষিক হয়ে সাভার মডেল থানায় দায়িত্বভার গ্রহণ করে পরিস্থিতি পাল্টাচ্ছেন মোহাম্মদ জুয়েল মিঞা৷ সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন তিনি। তার অফিস কক্ষে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সেবাপ্রার্থী নাগরিকদের কথা মনোযোগ দিয়ে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তিনি। দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।
এছাড়াও মোহাম্মদ জুয়েল মিঞার সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ও উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির আল আহসান। 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ জুয়েল মিঞা

আপডেট সময় : 01:02:56 pm, Thursday, 24 April 2025