Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হয়েছে

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:23 pm, Tuesday, 15 April 2025
  • 197 বার পড়া হয়েছে

লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 

লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন করা হয়েছে।

সোমবার -১৪ এপ্রিল- সকাল ৮টায় বর্ষবরণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা দিয়ে উৎসবমুখর এই দিনটির সূচনা হয়। জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন কালেক্টরেট মাঠ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় ঘুরে রেলওয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়সের নারীপুরুষ ও শিশুদের রঙিন সাজসজ্জা ও বাঙালির সংস্কৃতির ঐতিহ্যবাহী উপস্থাপনায় আনন্দ শোভাযাত্রাটি আকর্ষণীয় হয়ে ওঠে।

আনন্দ শোভাযাত্রা শেষে রেলওয়ে স্টেশন সংলগ্ন মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগের দিন তথা ১৩ এপ্রিল অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মুক্তমঞ্চ প্রাঙ্গণে বসে বৈশাখী মেলা। পাশাপাশি আমন্ত্রিত অতিথি ও শিল্পীদের আপ্যায়নে ছিল পান্তা ভাত ও বিভিন্ন পদের ভর্তা।

আনন্দমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুল এবং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক।

আনন্দ শোভাযাত্রা ও অন্যান্য আয়োজনে অংশগ্রহণ করেন জেলার পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুলকলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট সরকারি কলেজ ও সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পান্তা-ভর্তা আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হয়েছে

আপডেট সময় : 01:04:23 pm, Tuesday, 15 April 2025