Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

বিএনপি নেতার বিরুদ্ধে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখল করার চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:31:33 pm, Monday, 17 March 2025
  • 165 বার পড়া হয়েছে

বিএনপি নেতার বিরুদ্ধে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখল করার চেষ্টার অভিযোগ

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবস্থিত বুড়ির বাজার সংলগ্ন এলাকায় কিছু ফুটপাতের দোকান ভাঙচুর ও ট্রাকে করে মাটি এনে দোকানের সামনে ফেলে একটি দোকান ঘর দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইবনে হাবিব কাসুরী চঞ্চলের বিরুদ্ধে।

সোমবার “১৭ মার্চ” এ নিয়ে নিজেরা ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত বলে মন্তব্য করেন ফুটপাতের কিছু দোকানদার।

অন্যদিকে গত ১৬ মার্চ “রবিবার” বিকেলে বুড়িরবাজার ঈদগাহ মাঠের পাশে ঘটা ওই ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী মোছা. হাজেরা বেগম -৫৩- আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, ভুক্তভোগী হাজেরার স্বামী মো. মোফাজ্জল হোসেন ঈদগাহ মাঠ কমিটির অনুমতি সাপেক্ষে দীর্ঘ প্রায় ১০ বছর যাবত দোকান ঘর ভাড়া নিয়ে নিজ ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু অতি সম্প্রতি বিএনপি নেতা চঞ্চল তার স্বামীর দোকান ঘরটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

গত শনিবার ওই বিএনপি নেতা  তার সহযোগীদের সাথে নিয়ে দোকান ঘরটির সামনে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করায় হাজেরা বেগম বাঁধা দেন। সে সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার এক পর্যায়ে ওই বিএনপি নেতা হাজেরাকে মারধর করার উদ্দেশ্যে তেড়ে আসেন। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

অভিযোগটিতে আরও বলা হয়, অভিযুক্ত চঞ্চল ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি লোকজনসহ দোকান দখলের চেষ্টা করেন। এছাড়াও দোকান ভাঙচুর করার ও অগ্নিসংযোগের হুমকি দেন।

বুড়ির বাজার এলাকার ফুটপাতের কয়েকজন দোকানদার জানান, শনিবার বিকেলে ওই বিএনপি নেতা ঈদগাহ মাঠের পাশের  ৭-৮টি দোকানের টিনের চালা ভাঙচুর করেন। তারা কয়েক যুগ থেকে একই স্থানে ব্যবসা করে আসছেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর ওই বিএনপি নেতা ক্ষমতার দাপট দেখিয়ে দখল চেষ্টা করায় তারা আতঙ্কিত।

ওই এলাকায় দীর্ঘদিন যাবত মুচির কাজ করেন বৃদ্ধ জগদীষ চন্দ্র। তিনি বলেন, “১৮ থেকে ২০ বছর ধরে এই কাজ করছি কোন সমস্যা হয়নি। কিন্তু গত শনিবার বিকেলে আমার দোকানের চালা ভেঙে ফেলেছে তারা। এই বয়সে আমি এখন কি করে জীবিকা নির্বাহ করবো তা ভেবে কুল কিনারা পাচ্ছি না।“

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা তীব্র নিন্দা ও  ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মতামত জানতে বিএনপির ওই নেতার মুঠোফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ “ওসি” আলী আকবর বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

বিএনপি নেতার বিরুদ্ধে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখল করার চেষ্টার অভিযোগ

আপডেট সময় : 10:31:33 pm, Monday, 17 March 2025