Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

লালমনিরহাটে গুঁড়িয়ে দেয়া হল বিএনপি নেতার অবৈধ ইটভাটা  

  • Reporter Name
  • আপডেট সময় : 09:54:54 pm, Wednesday, 12 March 2025
  • 143 বার পড়া হয়েছে

লালমনিরহাটে গুঁড়িয়ে দেয়া হল বিএনপি নেতার অবৈধ ইটভাটা  

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
   
 লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিএনপি’র উপজেলা আহ্বায়ক জাহাঙ্গির আলমের মালিকানাধীন ইটভাটাসহ ২টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। 
 ১২ মার্চ “বুধবার” বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার “ইউএনও” সিফাত আনোয়ার তুমপার নেতৃত্বে একটি অভিযানিক দল দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় অবস্থিত এমজেএ-২ ব্রিকস নামের ইটভাটাটি গুঁড়িয়ে দেন।   
জানা যায়, বিগত ২৬ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি ইটভাটাটির কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়ে দুইটি চিঠি পাঠান ইউএনও সিফাত আনোয়ার তুমপা। ওই চিঠিতে ভাটার বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি উল্লেখ করে এমজেএ-২ ব্রিকসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু প্রশাসনের নির্দেশনাকে উপেক্ষা করে ইট তৈরি ও বিক্রি কার্যক্রম অব্যাহত রাখেন বিএনপির এই নেতা। বিষয়টি জানতে পেরে গত ১১ ফেব্রুয়ারি দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উল্লিখিত ভাটায় অভিযান পরিচালনা করেন। তারা ইটভাটার বৈধ কাগজপত্র দেখতে চান। সে সময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম তানভীর সাবুসহ তার লোকজন অভিযানিক দলকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন।অপরদিকে ইটভাটার ট্রাক্টর ও ট্রাক দিয়ে তাদের পথ অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। 
এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।  
ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জোর তৎপরতা শুরু করে ।ফলে বুধবার ইউএনওসহ প্রশাসনের একটি টিম ও যৌথবাহিনীর একটি টিম অবৈধ এমজেএ-২ ব্রিকস ভাটায় গিয়ে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন।   সে সময় একই এলাকায় অবস্থিত বিবিএমসি ব্রিকস নামের অপর আরেকটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।  
অভিযানিক দলে ছিলেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার “এ-সার্কেল” এ কে এম ফজলুল হক, পরিবেশ অধিদপ্তরের সহ: পরিচালক বিজন চন্দ্র, পরিদর্শক গোলাম মোহাম্মদ, আসিফ রহমান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলামসহ যৌথবাহিনীর একটি দল। 
 উল্লেখ্য, দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় একই নামে ২ টি ইটভাটা পাশাপাশি পরিচালনা করে আসছিলেন বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গির আলম। বিগত আ: লীগ সরকারের আমলে সাবেক এমপি ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের সাথে আঁতাত করে তিনি তার ভাটা চালু রেখেছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

লালমনিরহাটে গুঁড়িয়ে দেয়া হল বিএনপি নেতার অবৈধ ইটভাটা  

আপডেট সময় : 09:54:54 pm, Wednesday, 12 March 2025