Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 04:39:30 pm, Saturday, 22 February 2025
  • 271 বার পড়া হয়েছে

নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

সাদ্দাম আলী নীলফামারী

‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’  শ্লোগানে নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকাল সাড়ে ১০টার দিকে  জেলা শিল্পকলা একাডেমি  মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, এনএসআই এর যুগ্ম-পরিচালক ফিরোজ কবির মাহমুদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। স্বাগত বক্তৃতা দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া।

প্রধান অতিথির আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদ বলেন, ‘দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অপরিসীম। ৫ আগস্টের পর অনেকেই নিজ দায়িত্ব থেকে পিছু হটলেও আনসার বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়নি’।
অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের কল্যাণে ও নিরাপত্তায় বিভিন্ন অগ্রণী ভূমিকা পালন করছে। আগামীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এই বাহিনীর প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালনের আহবান জানান তারা।

সমাবেশ শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৩৮ জন আনসার সদস্যদের মাঝে পুরষ্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন ও ছাতাসহ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাবেশে ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, জলঢাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ জেলা আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী এবং আনসার-ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : 04:39:30 pm, Saturday, 22 February 2025