Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

নোয়াখালীতে বিএনপি নেতার নামে স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:38 pm, Friday, 21 February 2025
  • 242 বার পড়া হয়েছে

নোয়াখালীতে বিএনপি নেতার নামে স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন

নোয়াখালী প্রতিনিধি

দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীর কবিহাট উপজেলা থেকে জেলা শহর মাইজদী বাজার পর্যন্ত বিএনপির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের স্লোগানে মোটরসাইকেল শোডাউন হয়েছে। ব্যক্তি স্লোগানে শোডাউনের এমন একটি লাইভ ফেসবুকে ছড়িয়ে পড়লে তৃণমূল নেতাকর্মিদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।  

বুধবার -১৯ ফেব্রুয়ারি- দুপুরের দিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশের পূর্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়। এতে রাস্তায় যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যুবদল নেতা জানান, বিএনপি নেতা আবেদকে ৫ আগস্ট পরবর্তী সময়ে নোয়াখালী-৫ -কোম্পানীগঞ্জ-কবিরহাট- আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকালে জেলা শহর মাইজদীর জেলা জজকোর্ট সড়কে  নোয়াখালী জেলা বিএনপি একটি সমাবেশের আয়োজন করে। বিএনপি নেতা আবেদের নির্দেশে ওই সমাবেশের পূর্বে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেলে তার অনুসারীরা মোটরসাইকেল শোডাউন দেয়। এসময় তার অনুসারী নেতাকর্মিদের শুধু মাত্র তার নামে অধিকাংশ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর আগে, গত ৯ অক্টোবরসহ তিনদিন তার অনুসারী নেতাকমিদের নিয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় মিছিল নিয়ে মোটরসাইকেল শোডাউন করার অভিযোগ উঠে বিএনপি নেতা আবেদের বিরুদ্ধে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শোডাউন করায় নোয়াখালীর একাধিক নেতাকে শোকজ ও বহিষ্কার করা হয়। তবুও নোয়াখালীতে বিএনপি নেতাদের থামছে না মোটরসাইকেল শোডাউন কালচার।

দলীয় সূত্রে জানা গেছে, জনগণের দুর্ভোগ হয়-এমন কোনো কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো প্রকার বিলবোর্ড টানানো এবং নেতাদের শোডাউন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এ-সংক্রান্ত এক নির্দেশনা দলের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মি বলেন, পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে যেখানে মোটরসাইকেল শোডাউনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় একজন নেতা এই ধরনের কাজ কীভাবে করেন? আজকের এই শোডাউনের জন্য সাধারণ মানুষের কাছে আমাদের দলের সুনাম নষ্ট হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদের মুঠোফোনে একাধিক ফোন দেওয়া হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, দলের হাইকমান্ড থেকে মোটরসাইকেল শোডাউনের বিষয়ে দেওয়া নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। ওই বিএনপি নেতার মোটরসাইকেল শোডাউনের বিষয়টি প্রথম আমি গণমাধ্যম কর্মির থেকে জানতে পারি। এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

নোয়াখালীতে বিএনপি নেতার নামে স্লোগান দিয়ে মোটরসাইকেল শোডাউন

আপডেট সময় : 08:59:38 pm, Friday, 21 February 2025