Dhaka , Saturday, 22 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার কালে রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ লোহাগড়ার মো. জসিম ও মো. আলমগীর আটক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা পাইকগাছা চৌকি আদালতে ফ্রেন্ডশিপ অনলাইন বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন রূপগঞ্জে ছাদবাগান ও নার্সারির বিস্তারে নীরব বিপ্লব ঘটছে \ ব্যবসা সফল পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: বাপ্পি রূপগঞ্জে আরাফাত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন রায়পুরে জিপিএ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা লাউফুলা হাটের জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড মন্টু মোল্লার পাশে এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ জানুয়ারিতে ঢাবির সমাবর্তন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ উপাচার্যের শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ “চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে লালমনিরহাটে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইউএসটিসিতে আপসাইক্লিং ও সার্কুলার ইকোনমি নিয়ে TriRE-এর হাতে-কলমে কর্মশালা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫ তম মৃত্যুবার্ষিকী কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন পুঁজি ছাড়াই লাভজনক এনসিটি যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে ফতুল্লায় উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন: গর্জনিয়ায় রামুর ওসি ফজলুল হক মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট

ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ ভোগান্তিতে জনসাধারণ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:43:26 pm, Wednesday, 5 February 2025
  • 135 বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে জনসাধারণ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জ্বালানি তেল না পেয়ে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও কৃষকরা।

বুধবার -০৫ ফেরুয়ারি- শহরের সকল পেট্রোল পাম্পগুলোতে ১০টার পর থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে পাম্পগুলোর সামনে তেল নেওয়ার জন্য ভিড় করে গাড়িগুলো।

জেলার পেট্রোল পাম্প মালিকদের দাবি, কেন্দ্রীয় নির্দেশনার কারণে সকাল থেকে সব পাম্প বন্ধ রাখা হয়েছে।

পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান, মঙ্গলবার -০৪ ফেরুয়ারি- রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের -বাপেওএ- রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মিজানুর রহমান রতন এবং রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার -০৪ ফেরুয়ারি- নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই আকস্মিক উচ্ছেদ অভিযান চালায়। এতে ক্ষুব্ধ হয়ে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করেও এমন আচরণ মেনে নেওয়া যায় না। অতীতে কখনো এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।’

হঠাৎ করে পাম্প বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যানবাহনের চালক ও কৃষকরা। জেলার বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

ট্রাকচালক মোহাম্মদ সেলিম বলেন, সকালে পাম্পে এসে দেখি বন্ধ। গাড়িতে তেল না থাকায় আটকে পড়েছি।

এদিকে কৃষকরা জানান, জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেলের প্রয়োজন, কিন্তু পাম্প বন্ধ থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।

কৃষক আব্দুল হাকিম বলেন, এই সময় বোরো ধানের জমিতে পানি দিতে হয়। কিন্তু ডিজেল পাচ্ছি না, এখন কীভাবে সেচ দেব।

মোটরসাইকেল চালক ফারুক জানান, সকালে কাজের জন্য বের হয়েছি। গাড়িতে তেল নেই এখন পাম্পেও তেল দিচ্ছে না। দূরে কাজে যাবো কীভাবে এখন। দ্রুত সমস্যা সমাধানের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানাকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

ঠাকুরগাঁওয়ে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ ভোগান্তিতে জনসাধারণ

আপডেট সময় : 05:43:26 pm, Wednesday, 5 February 2025