Dhaka , Tuesday, 30 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

চট্টগ্রামের চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 02:42:06 pm, Thursday, 23 January 2025
  • 210 বার পড়া হয়েছে

চট্টগ্রামের চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে একটি ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করেন। 
ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এ মন্যুমেন্টটি এলাকাবাসীর কাছে একটি বিশেষ নিদর্শন হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “অলি খাঁ মসজিদ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ। অত্যন্ত পুরানো এই মসজিদটি শুধুমাত্র একটি স্থাপনা নয়, বরং এটি আমাদের ঐতিহ্য এবং ইতিহাসের প্রতীক। আমাদের ছোটবেলা এই এলাকাতেই কেটেছে। মসজিদটি আমাদের স্মৃতির সঙ্গে মিশে আছে। নতুন প্রজন্ম যাতে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই মন্যুমেন্ট স্থাপন করা হয়েছে। এটি শুধুমাত্র চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং সারাদেশের মানুষের জন্যও এটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই মসজিদটি চট্টগ্রামের গৌরবময় ইতিহাসের অংশ। আজকের এই মন্যুমেন্ট নতুন প্রজন্মকে এর গুরুত্ব সম্পর্কে জানাবে। এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণের অংশ, যা দল-মত নির্বিশেষে রক্ষা করতে হবে।”
ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধনের পর মেয়র চকবাজারের বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের মাঝে বর্জ্যের বিন বিতরণ করেন। তিনি বলেন, “পরিচ্ছন্ন নগরী গড়তে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ীরা যদি তাদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখেন, তাহলে পুরো নগরীর পরিবেশ সুন্দর থাকবে। আমরা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে কাজ করছি, কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।”
মেয়র আরও বলেন, “পরিচ্ছন্ন নগরী শুধু চট্টগ্রামের সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং এটি একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নগরবাসীকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চাই।”
মসজিদের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মেয়র বলেন, “এখনো অনেক কাজ বাকি রয়েছে। আমরা এখানে লিফট স্থাপন এবং বাথরুমের আধুনিকায়ন করতে চাই। একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ আমরা এই কাজগুলো শেষ করতে পারব।”
মেয়র জানান, “অলি খাঁ মসজিদের মতো চট্টগ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী মসজিদ ও স্থানে এই ধরনের মন্যুমেন্ট ও স্থাপত্য নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা অক্সিজেন, কোতোয়ালীসহ আরও কিছু এলাকায় এই কাজ করব। এর মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্য আরও উজ্জ্বল হয়ে উঠবে।”
এসময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পিডি মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম,মহানগর বিএনপির নেতা ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

চট্টগ্রামের চকবাজারে ঐতিহ্যবাহী অলি খাঁ মসজিদের সম্মুখে ইসলামিক মন্যুমেন্ট উদ্বোধন করলেন চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন

আপডেট সময় : 02:42:06 pm, Thursday, 23 January 2025