Dhaka , Sunday, 12 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে:- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি অ্যাটর্নি জেনারেলের ছবি ও ‘কণ্ঠ নকল’ করে ৬০ হাজার টাকার প্রতারণা গাছ রোপণ থেকে অধিক ফলনের প্রশিক্ষণসহ ২০ বছরের সেবা ফ্রি! ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি আফ্রিকার যে ভূমিতে প্রথম হিজরত করেছিলেন সাহাবিরা ইনস্টাগ্রামের বিতর্কিত সুবিধা বন্ধ করল মেটা ৩২ হাজার প্রতিযোগীকে টপকে হয়েছেন ‘মোয়ানা’, কে এই তরুণী? হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক আমানতকারীরা, দুশ্চিন্তার কিছু নেই বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা সরকারের একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ পরীক্ষা দিতে পারলে না দুই ছাত্রী, খোয়ালেন গয়না-প্রবেশপত্র মধুপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঝিলংজার পূর্ব লারপাড়ার রোকসানা ১০ হাজার ইয়াবাসহ আটক চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠন হবে:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ পাঁচলাইশের হামজা খাঁ লেইন ও সংলগ্ন আবাসিকে কিশোর গ্যাং ও মাদকের স্বর্গরাজ্য, আতঙ্কে এলাকাবাসী আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’

পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৬ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা ২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:23:59 pm, Sunday, 19 January 2025
  • 176 বার পড়া হয়েছে

পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৬ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা, ২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

আজ, ১৯ জানুয়ারি ২০২৫ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর পরিবেশ দূষণবিরোধী অভিযানে মোট ৬ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা- ২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার ৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ কুড়িগ্রাম ও নেত্রকোণা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করে। এতে দুটি মামলার মাধ্যমে ২ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

ঢাকার সাভারে টায়ার পাইরোলাইসিসের মাধ্যমে বায়ুদূষণের দায়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিনটি মামলার মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মুন্সীগঞ্জের মুক্তারপুরে একটি সিমেন্ট কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক মামলায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

রমনায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় ৩,০০০ টাকা জরিমানা আদায় এবং ১৫ জন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী, নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে সিরাজগঞ্জ ও ঢাকার পল্টন- মালিবাগ- শান্তিনগর- রামপুরা- মিরপুর ও চকবাজার এলাকায় চারটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে আটটি মামলার মাধ্যমে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

সাভারে চারকোল কারখানার বিরুদ্ধে অভিযানে দুটি মামলা করা হয়। দুটি কারখানা উচ্ছেদ করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কুমিল্লা, গাজীপুর, নওগাঁ ও সাভারে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আটটি মামলার মাধ্যমে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩,৩৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে দুটি যানবাহনের চালককে ৪০০ টাকা জরিমানা এবং চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার

পরিবেশ দূষণবিরোধী অভিযানে ৬ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা ২টি কারখানা উচ্ছেদ এবং ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট সময় : 08:23:59 pm, Sunday, 19 January 2025