Dhaka , Wednesday, 20 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ক্ষেত্র হল জনবান্ধব ভূমিসেবা: বিভাগীয় কমিশনার সিলেট টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ : শন টেইট ওয়ানডে ফরম্যাট দিয়ে জাতীয় দলে ফিরতে চান সাব্বির অসামাজিক কার্যকলাপে যুক্ত হাবিপ্রবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার চট্টগ্রামে রেস্টুরেন্ট-হোটেলে অভিযান, জরিমানা ৮০ হাজার দেশের স্বার্থে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন দূতাবা‌সের সহায়তায় কুয়েত থে‌কে নারী কর্মী‌র দে‌শে প্রত‌্যাবর্তন ‌“শিক্ষার্থীদের মানবিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন নিরাপদ কর্মস্থল ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে ড্যাব চট্টগ্রাম এর মানববন্ধন: শ্রীপুরে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় তথ্য অধিকার আইন সাংবাদিকদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার:- উপপ্রধান তথ্য অফিসার রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ছাই পাইকগাছায় তিনদিনব্যাপী ভূমিমেলা ২০২৬-এর উদ্বোধন রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত- এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কাউখালীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ‘রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান দুই সপ্তাহ ধরে দই ভাত খেলে শরীরে যা ঘটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, কুড়িগ্রাম চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ নারী আটক। পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান পাইকগাছায় গ্রাম পুলিশের বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক: নারায়ণগঞ্জের পূর্বাচলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও কিশোরগ্যাং প্রতিরোধ সভায় চিহ্নিত মাদক ব্যবসায়ী! ক্ষুব্ধ এলাকাবাসী। জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমলে গুরুত্ব দেবেন কও বিসমিল্লাহ,কও সুবাহানআল্লাহ, রাগ করলা-?

ওয়ার্ড সচিবদের সেবা কার্যক্রমে সচেষ্ট থাকার আহ্বান মেয়র ডা. শাহাদাতের।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:19 pm, Thursday, 16 January 2025
  • 159 বার পড়া হয়েছে

ওয়ার্ড সচিবদের সেবা কার্যক্রমে সচেষ্ট থাকার আহ্বান মেয়র ডা. শাহাদাতের।।

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের-চসিক- মেয়র ডা. শাহাদাত হোসেন নগরবাসীর সেবা নিশ্চিত করতে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বিশেষভাবে বিভিন্ন সনদ প্রদানের ক্ষেত্রে জনভোগান্তি এড়াতে দ্রুত এবং কার্যকর সেবা নিশ্চিত করার তাগিদ দেন।
১৬ জানুয়ারি
-বৃহস্পতিবার-চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় সভায় মেয়র বলেন- জনগণের অধিকার এবং তাদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। প্রতিটি নাগরিকের প্রয়োজনীয় সনদ পেতে যেন দুর্ভোগ না পোহাতে হয়, তা নিশ্চিত করতে হবে। ওয়ার্ড পর্যায়ে সেবার মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

মেয়র ডা. শাহাদাত বিভিন্ন সনদ প্রদানের ক্ষেত্রে বিলম্ব এবং জটিলতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন- একটি জন্মনিবন্ধন বা অন্যান্য সনদ পেতে দিনের পর দিন ঘুরে বেড়ানো নাগরিকদের জন্য অমানবিক। এ ধরণের অসুবিধা দূর করতে আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত জনবলের ব্যবহারের কোনো বিকল্প নেই। জনগণ আমাদের সেবা পেতে আসে- দুর্ভোগ নিয়ে ফিরে যাওয়া তাদের প্রাপ্য নয়। জনগণকে ভোগান্তি দেয়ায় ইতোমধ্যে আমরা বেশ কয়েকজন ওয়ার্ড সচিবকে দায়িত্ব থেকে অপসারণ করেছি এবং কয়েকজনকে বদলি করেছি। জনভোগান্তি সৃষ্টি করলে কোন ছাড় নেই।

তিনি ওয়ার্ড সচিবদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেসব কর্মচারী দায়িত্বে অবহেলা বা স্বজনপ্রীতির কারণে নাগরিক সেবা ব্যাহত করছেন- তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ওয়ার্ড সচিবদের প্রতি মেয়র নির্দেশনা দেন, সেবা গ্রহণকারীদের সঙ্গে ভালো আচরণ করা এবং সময়মতো সেবা প্রদানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন- আপনাদের কাজের পদ্ধতি আরও স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে আনতে হবে। কোনো সেবা প্রত্যাশীর অভিযোগ যাতে উপেক্ষিত না হয়- তা নিশ্চিত করতে হবে।
ডা. শাহাদাত আরও বলেন, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ অন্যান্য সরকারি সেবার ক্ষেত্রে ডিজিটাল সেবা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নগরবাসী যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ হাতে পান, তা নিশ্চিত করতে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের কথা তিনি জানান।

মেয়র সভায় উপস্থিত ওয়ার্ড সচিবদের আরও উদ্যমী হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন- চট্টগ্রামের উন্নয়নে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নগরীকে আরও আধুনিক এবং পরিবেশবান্ধব করে তুলতে হবে। ওয়ার্ড পর্যায়ে টিসিবির পণ্য সরবরাহ এবং পরিচ্ছন্ন কার্যক্রম ঠিকমতো হচ্ছে কী না সে বিষয়ে ওয়ার্ড সচিবরা সতর্ক দৃষ্টি রাখবেন। 
সভায় ওয়ার্ড সচিবরা তাদের কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং কাজের উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দেন। মেয়র তাদের দেওয়া তথ্য এবং পরামর্শ শোনার পাশাপাশি তাদের কার্যক্রম নিয়মিত মূল্যায়নের নির্দেশ দেন।

মেয়র জানান- চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি স্বয়ংক্রিয় ও ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, “একটি স্বচ্ছ, কার্যকর এবং জবাবদিহিমূলক প্রশাসনই নাগরিক সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ ৪১টি ওয়ার্ডের সচিব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাজিরায় মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন, খলিল-লাকি দম্পতির বিচারের দাবি

ওয়ার্ড সচিবদের সেবা কার্যক্রমে সচেষ্ট থাকার আহ্বান মেয়র ডা. শাহাদাতের।।

আপডেট সময় : 07:06:19 pm, Thursday, 16 January 2025