Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

অর্থ আত্মসাতের কারখানা দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যক্তিই দরবেশ বাবা তথা ইয়াসিন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:30:12 am, Sunday, 29 September 2024
  • 598 বার পড়া হয়েছে

অর্থ আত্মসাতের কারখানা দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যক্তিই দরবেশ বাবা তথা ইয়াসিন।।

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর-১ আসনের সাবেক স্বৈরাচার- সীমাহীন দূর্নীতিবাজ এমপি মনোরঞ্জন শীল গোপাল তার অবৈধ প্রভাব খাটিয়ে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সংযোগ স্থল রামপুর বটতলায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে বিতর্কিত তবে মুল্যবান জমিতে প্রথমে চক্ষু হাসপাতাল পরবর্তীতে নাম পাল্টিয়ে  দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল স্থাপন করেন।
দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠায় সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল- বীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোকছেদ আলী- মরহুম ইয়াকুব আলী বাবুল, মোস্তাক হোসেন, তোফাজ্জল হোসেন- কাহারোলে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন- হাঁস কালাম- মান্নান সহ অনেকের অবদান কালের স্বাক্ষী। 
একের পর এক কমিটি রূপরেখা পরিবর্তন হলেও মনোরঞ্জন শীল প্রতিষ্ঠাতা এবং আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
চক্ষু হাসপাতাল কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে প্রয়াত মোকছেদ আলী এবং মোস্তাক হোসেন দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
তবে গোপাল এটিকে নিজের  ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে দাবী করে যখন তখন কমিটি রূপরেখা পরিবর্তন করে চলেছেন- এমন ঘটনায় ব্যপক কানাঘুষা ও সমালোচনা শুরু হয় ফলে ধ্রুত গোপাল সেখানে তার নিজ নামে আরও কিছু জমি ক্রয় করেন- বান্ডারী প্রাচীর দিয়ে নামকরন করেন দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল”.
আর এ ফাউন্ডেশনে সাধারণ সম্পাদকের পদে আছেন- বীরগঞ্জের ‘দরবেশ বাবা’ মনোরঞ্জন শীল গোপালের আস্থাশীল ইয়াসিন আলী
সকল প্রকার ক্রিমিনাল প্রকল্পের হার্ড হিসেবে দুই উপজেলায় দায়িত্ব পালনকারী দরবেশ বাবা গোপাল ভক্ত ইয়াসিন আলী। 
সর্বজনীন চক্ষু হাসপাতালের নাম পাল্টিয়ে করা হয় দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল এবং ফাউন্ডেশনের সভাপতি সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল নিজেই অর্থাৎ প্রতিষ্ঠানের তিনি একক দাবীদার, তিনিই মালিক এবং ইয়াসিন আলী সব প্রজেক্ট তৈরীসহ বাস্তবায়নের দায়িত্বে। 
সংগত কারনে বলার অপেক্ষা রাখে না- দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র নয়, যেন গড়ে উঠেছিল দূর্নীতিবাজের একটি কারখানা এবং স্বৈরাচার গোপাল এমপির একপেশে বিচারালয়।
বীরগঞ্জ কাহারোলের এমন কোন সরকারী বেসরকারী দপ্তর এবং হিতৈষী ব্যক্তি নেই, যাদের নিকট এই প্রতিষ্ঠানের নামে বিনা রশিদে বাধ্যতা মুলক চাঁদা আদায় করা হয়নি।
এমপি গোপালের নির্দেশে প্রায় এক যুগ থেকে ইয়াসিন আলী কোটি কোটি টাকা অর্থাৎ প্রায় ১২ বছরে আনুমানিক নুন্যতম ৬০ কোটি টাকা আদায় এবং আত্মসাত করেছে বলে দায়িত্বশীলরা অনেকে মন্তব্য করেন।
তাছাড়া বৈদেশিক অনুদানও রয়েছে, এমপি হওয়ার সুবাদে গোপাল শীল ভারতের হাই কমিশনার কে এই হাসপাতাল রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ সম্পদ ভুলভাল বুঝিয়ে একাধিকবার সরজমিন প্রদর্শন করিয়ে মোটা অংকের অনুদান বাগিয়ে নেন।
দুই উপজেলা থেকে এমপির প্রভাবে সরকারী কাবিখা, কাবিটা, টিআরসহ বিভিন্ন প্রকল্প, দিনাজপুর জেলা পরিষদের তৎকালীন প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর সাথে গভীর সখ্যতা থাকার কারনে এবং দূর্নীতিবাজ প্রশাসক হওয়ায় দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের নামে বিভিন্ন সময় বিধি বহির্ভূত প্রকল্প বানিয়ে আত্মসাতের ঘটনা হাতে নাতে ধরা পড়েছে। 
একটি বেসরকারী প্রতিষ্ঠানে জেলা পরিষদ কিভাবে ৪ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয় এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তদন্ত চলছে এবং দ্বীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ আছে। 
এ ব্যপারে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলওয়ার হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি দায়িত্বে থাকা কালে স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে এক সদস্যের তদন্ত টিম ‘যুগ্ম সচিব’ এসে তদন্ত করে গেছেন।
অভিযুক্ত ফাউন্ডেশনের সভাপতি সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপাল এবং সাধারণ সম্পাদক দরবেশ বাবা ইয়াসিন আলীর মুঠোফোনে ফোন দিয়ে তাদের কে পাওয়া যায় নি। 
তারা বেশ কয়েকটি মামলাসহ সম্প্রতি দিনাজপুরে হত্যার চেষ্টা মামলায় এজাহার নামীয় আসামী হওয়ায় তারা এখন পলাতক রয়েছে বলে অনেকে জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

অর্থ আত্মসাতের কারখানা দ্বীপ্ত জীবন ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যক্তিই দরবেশ বাবা তথা ইয়াসিন।।

আপডেট সময় : 05:30:12 am, Sunday, 29 September 2024